গানের মানুষ এখন কষ্টে, অসুস্থ সালাম সরকারের পাশে ছুটে গেলেন — দুলাল ভুঁইয়া

বাংলা বাউল সংগীতের মাটির গন্ধে ভরা কণ্ঠস্বর, বাস্তব জীবনের গল্পে রচিত অসংখ্য গানের গীতিকার ও সুরকার বাউল কবি আব্দুস সালাম সরকার এখন শয্যাশায়ী। গুরুতর অসুস্থ এই গুণী শিল্পীকে দেখতে মঙ্গলবার (৭ অক্টোবর)..
Eidok पर शेयर करें
গানের মানুষ এখন কষ্টে, অসুস্থ সালাম সরকারের পাশে ছুটে গেলেন — দুলাল ভুঁইয়া
फ़ोटो: संग्रहीत

দুলাল ভুঁইয়া অসুস্থ শিল্পীর পরিবারের খোঁজ-খবর নেন, তাঁর চিকিৎসা ও সার্বিক অবস্থার বিষয়ে তথ্য জেনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

 

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহম্মেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ মতিন রুমেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাওন খন্দকার জুয়েল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলী হোসেন, এবং জিয়া সাইবার ফোর্স নেত্রকোণা জেলা শাখার সভাপতি হুমায়ূন আহমেদ অর্কসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল বলেন, সালাম সরকার শুধু একজন শিল্পী নন, তিনি আমাদের মাটি ও মানুষের প্রতিনিধি। তাঁর গান আমাদের সমাজের আনন্দ-বেদনার প্রতিচ্ছবি। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন, এই দোয়া করি। 

 

কেন্দুয়ার এই বাউল কবি ছোটবেলা থেকেই গ্রামীণ জীবনের সুখ-দুঃখ, প্রেম-বিরহ ও বাস্তবতার গল্পকে তিনি বাউল সুরে মিশিয়ে তুলেছেন জীবন্ত করে।

অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার তিনি।

তাঁর লেখা গান শুধু নেত্রকোণা কেন্দুয়াতেই নয়, সারাদেশে এবং বিদেশেও লোকসংগীতপ্রেমীদের কাছেও অত্যন্ত জনপ্রিয়। বহু শিল্পী তাঁর লেখা গান পরিবেশন করে পরিচিতি পেয়েছেন।

 

সাম্প্রতিক সময়ে এক দুর্ঘটনায় পড়ে সালাম সরকারের পা ভেঙে যায়, এরপর থেকে তিনি শয্যাশায়ী হয়ে পড়েছেন। বর্তমানে তিনি মানবিক সহায়তার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

 

স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা জানান,

সালাম সরকার আমাদের এলাকার গর্ব। এমন শিল্পীর পাশে দাঁড়ানো মানে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা।

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হচ্ছে, এই গুণী শিল্পীর পাশে দাঁড়াতে, যেন তিনি আবারও গানের মঞ্চে ফিরে আসতে পারেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত ज़िला समाचार মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ज़िला समाचार নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা ज़िला समाचार প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 63 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন ज़िला समाचार মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ ज़िला समाचार ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ज़िला समाचार হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 83 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী ज़िला समाचार জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views