কটিয়াদীতে পিকনিকের খাবারে খেয়ে পরিদর্শকসহ ১০ পুলিশ সদস্য অসুস্থ ! | আই নিউজ বিডি

কটিয়াদীতে পিকনিকের খাবারে খেয়ে পরিদর্শকসহ ১০ পুলিশ সদস্য অসুস্থ !..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
কটিয়াদীতে পিকনিকের খাবারে খেয়ে পরিদর্শকসহ ১০ পুলিশ সদস্য অসুস্থ !..
কটিয়াদীতে পিকনিকের খাবারে খেয়ে পরিদর্শকসহ ১০ পুলিশ সদস্য অসুস্থ !..
ছবি: সংগৃহীত
কটিয়াদী/কিশোরগঞ্জ

কটিয়াদীতে পিকনিকের খাবারে খেয়ে পরিদর্শকসহ ১০ পুলিশ সদস্য অসুস্থ !

 

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা কম্পাউন্ডে নিজেদের আয়োজনে পিকনিকের খাবার খেয়ে বিষক্রিয়ায় পরিদর্শক (তদন্ত)সহ অন্তত ১০ জন পুলিশ সদস্য অসুস্থ হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর) রাতে। পরে অসুস্থদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চিকিৎসা শেষে ছয়জন পুলিশ সদস্য হাসপাতাল থেকে ছাড়পত্র নেন। অসুস্থদের মধ্যে রয়েছেন কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খাঁন, উপ-পরিদর্শক (এসআই) মো. বাছেদ মিয়া, ওয়্যারলেস অপারেটর মো. উজ্জ্বল মিয়া, কনস্টেবল মো. কাওসার মিয়া, মো. সাদ্দাম হোসেন, মো. সোহাগ মিয়া, সাথী আক্তার ও মো. ওয়াসিম। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও দুজনের মধ্যে একজন বাবুর্চির স্ত্রী, অন্যজনের নাম জানা যায়নি। উপ-পরিদর্শক (এসআই) মো. বাছেদ মিয়া জানান, শুক্রবার রাতে আমাদের আয়োজনে এক অনুষ্ঠান ছিল। সেখানে সবাই মিলে খাবার খাই। খাবার খাওয়ার পরপরই অসুস্থতা অনুভব করি। পরে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হতে হয়। এখন সবাই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। অন্যদিকে কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খাঁন অসুস্থ অবস্থায় বর্তমানে বাসায় রয়েছেন। তবে অসুস্থতার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি কিছু বলেননি। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ঈশা খান জানান, খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কটিয়াদী মডেল থানার ছয়জন পুলিশ সদস্য শুক্রবার রাত ও শনিবার সকালে ভর্তি হন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে মঙ্গলবার দুপুরে তারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে সবাই সুস্থ রয়েছেন

।

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator