চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ, টাকা ফেরত চাইতে গিয়ে মারধর ও… | আই নিউজ বিডি

চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ, টাকা ফেরত চাইতে গিয়ে মারধর ও শ্লীলতাহানী: প্রতারক এনামুল গ্রেফতার

****
Eidok-এ শেয়ার
চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ, টাকা ফেরত চাইতে গিয়ে মারধর ও শ্লীলতাহানী: প্রতারক এনামুল গ্রেফতার
ছবি: সংগৃহীত

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা আন্তজেলা প্রতারক চক্রের হোতা এনামুলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করা হয়।

 

ভুক্তভোগী পার্বতীপুর উপজেলার তেরআনিয়া গ্রামের জনক চন্দ্র সরকারের স্ত্রী রূপসী রানী সরকার অভিযোগ করে বলেন, “সে আমার কাছে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল, কিন্তু চাকরি দেয়নি। টাকা ফেরত চাইতে বীরগঞ্জে এলে উল্টো আমাকে মারধর করা হয়।”

 

অভিযোগ সূত্রে জানা যায়, চাকরির প্রলোভন দেখিয়ে রূপসী রানী সরকারের কাছ থেকে টাকা নেয় সিকান্দার আলীর পুত্র এনামুল। দীর্ঘদিন চাকরি না পেয়ে টাকা ফেরত চাইতে ভুক্তভোগী শনিবার বীরগঞ্জের কলেজ পাড়ায় এনামুলের ভাড়া বাসায় গেলে, এনামুল টাকা ফেরত না দিয়ে ধারালো দা নিয়ে হত্যার উদ্দেশ্যে কোপানোর চেষ্টা করে। এসময় তিনি মহিলাকে ধাক্কা দিয়ে শ্লীলতাহানী ঘটায়।

 

চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে রূপসী রানীকে উদ্ধার করে, এবং এনামুল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।

 

এই ঘটনায় ভুক্তভোগী রূপসী রানী সরকার বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ৬৬৩ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) রেকর্ড করা হয়। অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে প্রতারক এনামুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

 

স্থানীয়রা জানায়, এনামুল দীর্ঘদিন ধরে চাকরি, এনজিও ও বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আসছিল।

 

বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে জানান, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এনামুলকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা

নেওয়া হবে।”

 

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Misdaad গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 85 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Misdaad নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Misdaad দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Misdaad দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Misdaad সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Misdaad ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Misdaad শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views