শেরপুরের শ্রিবরদীতে গড়ে উঠেছে বৃহৎ কলার হাট | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরের শ্রিবরদীতে গড়ে উঠেছে বৃহৎ কলার হাট

শেরপুরের শ্রিবরদীতে গড়ে উঠেছে বৃহৎ কলার হাট
Eidok-এ শেয়ার
শেরপুরের শ্রিবরদীতে গড়ে উঠেছে বৃহৎ কলার হাট
ছবি: সংগৃহীত

 

মোঃ অন্তর হোসেন রকি, জেলা প্রতিনিধ শেরপুর : শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার বৃহৎ এই কলার হাটে প্রতিদিন ৩০ লাখ টাকার কলা বিক্রি হয়। সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত চলে এই হাট। এই হাটের বিভিন্ন জাতের কলা নিজ জেলার চাহিদা মিটিয়ে বিক্রির জন্য চলে যায় দেশের বিভিন্ন স্থানে।

জানা যায়, শ্রীবরদি উপজেলার বৃহৎ এই কলার হাট চৌকিদার বাড়ি মোড়ের হাট হিসেবে পরিচিত। ২০২১ সালে এই হাট ছোট পরিসরে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি জেলার বৃহৎ কলার হাট। এই হাটে প্রতিদিন গড়ে ২৮ থেকে ৩০ লাখ টাকার কলা বিক্রি হয়। এসব কলা ব্যাটারিচালিত অটোরিকশায় করে জেলার বিভিন্ন স্থানে বিক্রির জন্য চলে যায়।

পাশাপাশি এই হাটের কলা নিজ জেলার চাহিদা মিটিয়ে পিকআপ ভ্যানে করে পৌছে যায় ঢাকা, কুমিল্লা, কিশোরগঞ্জ, ভৈরব, সিলেট, জামালপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে। 

কলা চাষীরা জানান,অন্যান্য ফসলের তুলনায় অল্প খরচে বেশি লাভ হওয়ায় কলা চাষে ঝুঁকছেন জেলার কৃষকরা। বিশেষ করে অনেক বেকার যুবক অন্যের জমি লিজ (ভাড়া) নিয়ে কলা চাষ করে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা।

জেলায় সাগর, চাম্পা, চিনি চাম্পা, নেপালী ও সবরি কলার চাষ বেশি হয়। এছাড়া জেলার সদর, নকলা, শ্রীবরদি ও ঝিনাইগাতি উপজেলার অঞ্চলের মাটি উপযোগী হওয়ায় কলা চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের মধ্যে। অনেক কৃষকের অর্থনৈতিক স্বচ্ছলতা এসেছে কলা চাষে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים