মোংলায় খেয়া পারাপারে দুর্ভোগ: স্থানীয়দের দাবি—দ্রুত ব্রিজ নির্মাণের… | আই নিউজ বিডি

মোংলায় খেয়া পারাপারে দুর্ভোগ: স্থানীয়দের দাবি—দ্রুত ব্রিজ নির্মাণের উদ্যোগ নিক সরকার..

বাগেরহাট প্রতিনিধি avatar   
বাগেরহাট প্রতিনিধি
মোংলায় খেয়া পারাপারে দুর্ভোগ: স্থানীয়দের দাবি—দ্রুত ব্রিজ নির্মাণের উদ্যোগ নিক সরকার..
মোংলায় খেয়া পারাপারে দুর্ভোগ: স্থানীয়দের দাবি—দ্রুত ব্রিজ নির্মাণের উদ্যোগ নিক সরকার..
ছবি: সংগৃহীত
মোংলায় খেয়া পারাপারে দুর্ভোগ: স্থানীয়দের দাবি—দ্রুত ব্রিজ নির্মাণের উদ্যোগ নিক সরকার

রায়হান শেখ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগস্থল মোংলা খেয়াঘাটে প্রতিদ..

মোংলায় খেয়া পারাপারে দুর্ভোগ: স্থানীয়দের দাবি—দ্রুত ব্রিজ নির্মাণের উদ্যোগ নিক সরকার

রায়হান শেখ,  বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগস্থল মোংলা খেয়াঘাটে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হন নৌখেয়ায়। কিন্তু ঘাটের বেহাল দশা ও যাত্রীসেবায় অব্যবস্থাপনার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঘাটের পাকা রাস্তাটি ভেঙে গর্তে পরিণত হয়েছে, পাটাতন ভাঙা, কোথাও কাদামাটিতে পিচ্ছিল অবস্থা—যাত্রীদের জীবনঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে প্রতিনিয়ত।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে খেয়া পারাপারের ওপর নির্ভর করতে হচ্ছে। বর্ষা মৌসুমে নৌকা ডুবাসহ দুর্ঘটনার আশঙ্কা থাকে সবসময়। শিক্ষার্থী, কর্মজীবী ও রোগীরা সবচেয়ে বেশি কষ্টে পড়ছেন। প্রতিদিন পারাপারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় নৌকা না পেয়ে মানুষ নদীর পাড়ে আটকা পড়ে থাকে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator