শিক্ষকদের বাড়ি-ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে; BUTC এর অসন্তোষ | আই নিউজ বিডি

শিক্ষকদের বাড়ি-ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে; BUTC এর অসন্তোষ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রস্তাবে বিভিন্ন শতাংশের (৫%, ১০%, ১৫%, ২০%) হিসাব অন্তর্ভুক্ত করায় অসন্তোষ প..
Eidok-এ শেয়ার
শিক্ষকদের বাড়ি-ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে; BUTC  এর অসন্তোষ
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রস্তাবে বিভিন্ন শতাংশের (৫%, ১০%, ১৫%, ২০%) হিসাব অন্তর্ভুক্ত করায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC)।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (বেসরকারি মাধ্যমিক-৩ শাখা) থেকে গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এ চাহিদা-প্রস্তাবে জানানো হয়—বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাসিক ১,০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাচ্ছেন। দীর্ঘদিন হার অপরিবর্তিত থাকায় এ সুবিধা বাড়ানোর আর্থিক প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

চিঠিতে বাড়ি ভাড়ার আর্থিক প্রভাব চারটি বিকল্প হারে দেখানো হয়েছ- মূল বেতনের ৫%, ১০%, ১৫% ও ২০%। পাশাপাশি চিকিৎসা ভাতা ১,০০০ থেকে ২,০০০ টাকায় উন্নীত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। ২০% হারে বাড়ি ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ন্যূনতম ৩,০০০ টাকা নির্ধারণের প্রস্তাবও পাঠানো হয়েছে।

 অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই বিষয়টি বাস্তবায়ন হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজের কেন্দ্রীয় আহবায়ক মো: তানজিম হোসাইন বাংলাদেশমেইল২৪ কে বলেন— “শিক্ষক সমাজ এখন আর আশ্বাসে বিশ্বাস করে না। আমরা চাই কার্যকর সিদ্ধান্ত—মূল বেতনের ২০% বাড়ি-ভাড়া। ৫%, ১০% বা ১৫%—এই ভাঁওতাবাজি প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানাই। আমরা ২০% এর এক আনা কমও মানব না।”

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 101 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andere গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andere ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andere সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views