বীরগঞ্জে সাত বছরেও শেষ হয়নি জয়ন্তীয়া সেতুর নির্মাণ কাজ লাপাত্তা… | আই নিউজ বিডি

বীরগঞ্জে সাত বছরেও শেষ হয়নি জয়ন্তীয়া সেতুর নির্মাণ কাজ লাপাত্তা ঠিকাদার, ভোগান্তিতে লাখো মানুষ

****
Eidok-এ শেয়ার
বীরগঞ্জে সাত বছরেও শেষ হয়নি জয়ন্তীয়া সেতুর নির্মাণ কাজ  লাপাত্তা ঠিকাদার, ভোগান্তিতে লাখো মানুষ
ছবি: সংগৃহীত

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুরের বীরগঞ্জ ও খানসামা উপজেলার লাখো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা জয়ন্তীয়া সেতুর নির্মাণ কাজ সাত বছর ধরে বন্ধ রয়েছে। স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান কাজ অসমাপ্ত রেখেই উধাও হয়ে যাওয়ায় সেতুটি এখন অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। এতে দুই উপজেলার কয়েক লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর আত্রাই নদীর জয়ন্তীয়া ঘাটে ৪৪ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৪৫০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ শুরু করে ঢাকাস্থ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুরমা কনস্ট্রাকশন। প্রকল্পটির তত্ত্বাবধানে ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দিনাজপুর। চুক্তি অনুযায়ী ২০২১ সালের এপ্রিলের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে দুই দফা সময় বাড়ানো হলেও এখন পর্যন্ত মাত্র তিনটি স্প্যানের কাজ শেষ হয়েছে, বাকি ছয়টি স্প্যানের কাজ বন্ধ রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ঠিকাদার ও এলজিইডির উদাসীনতার কারণে দীর্ঘদিন ধরে কাজের অগ্রগতি স্থবির হয়ে আছে। শুষ্ক মৌসুমে পারাপারের জন্য কাঠ ও বাঁশের সাঁকোর ওপর নির্ভর করতে হয়, আর বর্ষাকালে একমাত্র ভরসা হচ্ছে স্যালোচালিত নৌকা। এতে জনসাধারণ, ভ্যানচালক, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মধুবনপুর এলাকার ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক বলেন, “জীবিকার তাগিদে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। সেতুটা হলে আমাদের চলাচল সহজ হতো, আয়-উপার্জনও বাড়ত।”স্থানীয় ব্যবসায়ী তোতা মিয়া ও সাব্বির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “সেতু না থাকায় কৃষিপণ্য পরিবহনে অতিরিক্ত খরচ হচ্ছে। এতে কৃষক ও ব্যবসায়ী উভয়েরই ক্ষতি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সেতুর কাজ সম্পন্ন করা জরুরি।”যোগাযোগের চেষ্টা করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সুরমা কনস্ট্রাকশন-এর স্বত্ত্বাধিকারী আইয়ুব আলী ফোন রিসিভ করেননি। তবে প্রতিষ্ঠানটির ম্যানেজার ফজলুল হক জানান,“আমরা কাজ ছেড়ে দিয়েছি এবং আর এ প্রকল্পে যুক্ত নেই।” এ বিষয়ে এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান এবং বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির জানান,“চলমান ঠিকাদারকে বাতিল করা হয়েছে। নতুন করে পুনঃটেন্ডার আহ্বানের প্রস্তুতি চলছে। আশা করা হচ্ছে আগামী ৪ থেকে ৫ মাসের মধ্যে সেতুর কাজ পুনরায় শুরু হবে।” স্থানীয়দের আশা, এবার যেন প্রকল্পটি আর স্থবির না হয়ে পড়ে, আর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে

।

 

 

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Crimen সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 6 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Crimen মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 79 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Crimen দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Crimen চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Crimen মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Crimen কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Crimen আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views