দিনাজপুরের বোচাগঞ্জে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে… | আই নিউজ বিডি

দিনাজপুর

দিনাজপুরের বোচাগঞ্জে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

****
Eidok-এ শেয়ার
দিনাজপুরের বোচাগঞ্জে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

 

 

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বোচাগঞ্জে এস. আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ইসলামী ব্যাংক সেতাবগঞ্জ শাখা কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, বোচাগঞ্জ-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে। তারা আরও বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস. আলম গ্রুপ কর্তৃক নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের কারণে ইসলামী ব্যাংক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বক্তারা অভিযোগ করেন, একসময় বিশ্বের শীর্ষ ১ হাজার ব্যাংকের তালিকায় স্থান পাওয়া ইসলামী ব্যাংক আজ অদক্ষ ব্যবস্থাপনার কারণে সুনাম হারাতে বসেছে। সম্প্রতি দৈনিক ইত্তেফাক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এস. আলম গ্রুপের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অদক্ষতার কারণে প্রতি বছর প্রায় ১৫ শ কোটি টাকা লোকসান গুনছে ইসলামী ব্যাংক। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, ব্যাংকিং খাতকে রক্ষায় এস. আলম গ্রুপের অবৈধ নিয়োগগুলো বাতিল করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি আসাদ আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের সভাপতি মিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুক্তার হোসে

ন।

 

 

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Kejahatan সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 15 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Kejahatan মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 18 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Kejahatan গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Kejahatan নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Kejahatan দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Kejahatan দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Kejahatan সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views