নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে আলোচনার কেন্দ্রে রয়েছেন বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন। দীর্ঘদিন কারাবরণ ও রাজনৈতিক নির্যাতন সত্ত্বেও তিনি বিএনপি ও স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছেন।
দলীয় সূত্র ও স্থানীয় রাজনৈতিক মহলে জানা গেছে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আবদুল্লাহ আল মামুনের নামই আলোচনায় শীর্ষে। তিনি তরুণ সমাজের প্রেরণার প্রতীক ও আগামীর নেতৃত্বের প্রতিশ্রুতি হিসেবে ব্যাপকভাবে পরিচিত।
দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জে গণমানুষের পক্ষে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে নানা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। তার নম্র ব্যবহার, রাজনৈতিক প্রজ্ঞা এবং জনগণের সাথে নিবিড় সম্পৃক্ততার কারণে সাধারণ মানুষের মধ্যেও তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি যদি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের প্রত্যাশা অনুযায়ী যোগ্য নেতৃত্ব দিতে চায়, তবে আবদুল্লাহ আল মামুন হতে পারেন কোম্পানীগঞ্জের আগামী দিনের নির্ভরযোগ্য নেতৃত্ব।
👉 আগামীর ভবিষ্যৎ যুবসমাজের অহংকার — দীর্ঘ কারা নির্যাতিত নেতা আবদুল্লাহ আল মামুন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0