কটিয়াদীতে নারী ও অনাথ শিশুদের মাঝে খাদ্য ও সেলাই মেশিন বিতরণ ! | আই নিউজ বিডি

কটিয়াদীতে নারী ও অনাথ শিশুদের মাঝে খাদ্য ও সেলাই মেশিন বিতরণ !..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
কটিয়াদীতে নারী ও অনাথ শিশুদের মাঝে খাদ্য ও সেলাই মেশিন বিতরণ !..
কটিয়াদীতে নারী ও অনাথ শিশুদের মাঝে খাদ্য ও সেলাই মেশিন বিতরণ !..
ছবি: সংগৃহীত
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।..

কটিয়াদীতে নারী ও অনাথ শিশুদের মাঝে খাদ্য ও সেলাই মেশিন বিতরণ !

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

কটিয়াদী (কিশোরগঞ্জ):মানবতার সেবায় অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসন ও মিত্রিকা সামাজিক উন্নয়ন সংস্থা। আজ সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে নারী ও অনাথ শিশুদের মাঝে খাদ্য ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

“প্রকাড (PRAKAD)” উদ্যোগের আওতায় এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সমাজের প্রান্তিক, অসহায়, অনাথ ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের আত্মনির্ভরশীল করতে সহায়তা প্রদান করা।

 

এই কর্মসূচিটি অর্থায়ন করেন আমাল আল-সালিহাহ (Amal Al-Salihah) এবং বাস্তবায়ন করে মিত্রিকা (সামাজিক উন্নয়ন সংস্থা)। স্থানীয় পর্যায়ে সহযোগিতা করে সদক্বাহ জারিয়াহ ফাউন্ডেশন (SZF) ও এতিম ফাউন্ডেশন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ আবু বকর সিদ্দিক, চেয়ারম্যান, ৭ নং মাসুয়া ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ জাকির মোল্লা, চেয়ারম্যান, সদক্বাহ জারিয়াহ ফাউন্ডেশন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুস সালাম, নির্বাহী পরিচালক, মিত্রিকা (সামাজিক উন্নয়ন সংস্থা)।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় কাজ আর কিছু নেই। সরকার ও বিভিন্ন সমাজসেবী সংগঠনের এ ধরনের সহযোগিতা সমাজকে আরও মানবিক ও উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে।”

 

অনুষ্ঠানে এতিম ফাউন্ডেশনের পক্ষ থেকে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এসব মেশিন এতিম শিশুদের মাধ্যমে এবং এতিম পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়, যাতে তারা কর্মসংস্থানের সুযোগ পেয়ে আত্মনির্ভরশীল হতে পারে। এছাড়াও ৬০টি পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, আটা ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম, তিনি এতিম শিশুদের মাধ্যমে উদ্বোধন করেন, যা উপস্থিত সবার মনে গভীর মানবিক আবেগের সঞ্চার ঘটায়।

 

বক্তারা বলেন, সমাজের দুর্বল ও অনাথ শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মিত্রিকা ও সহযোগী সংস্থাগুলোর এই প্রচেষ্টা সমাজে সহমর্মিতা, দয়া, ভালোবাসা ও উন্নয়নের বার্তা ছড়িয়ে দেবে।

 

অনুষ্ঠানে নারী ও শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। উপস্থিত অতিথিবৃন্দ ও আয়োজকরা এমন উদ্যোগকে ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

 

শেষে দোয়া ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এই মানবিক অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Nenhum comentário encontrado


News Card Generator