“জীবন মানেই যন্ত্রণা” — এখন সেই যন্ত্রণারই সাক্ষী বাউল কবি আব্দুস সালাম সরকার

“জীবন মানেই যন্ত্রণা”একসময় এই বাস্তবভিত্তিক গানের মাধ্যমে জীবনের কঠিন সত্যকে তিনি সুরে বেঁধেছিলেন। আজ সেই গানের গীতিকার সহ অন্তত দুই হাজার গানের গীতিকার , বাউল কবি ও গায়ক আব্দুস সালাম সরকার নিজেই জীবন..
שיתוף ב-Eidok
“জীবন মানেই যন্ত্রণা” — এখন সেই যন্ত্রণারই সাক্ষী বাউল কবি আব্দুস সালাম সরকার
צילום: ארכיון

নেত্রকোণা জেলার কেন্দুয়া পৌরশহরের বাসস্ট্যান্ড সংলগ্ন নিজ বাড়িতে পা ভাঙা অবস্থায় দীর্ঘদিন ধরে শয্যাশায়ী এই প্রিয় শিল্পী। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসার অভাবে এখন তাঁর দিন কাটছে চরম কষ্টে, ওষুধের দাম, চিকিৎসা, সংসারের ব্যয় সবকিছুই যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে।

 

এক সময় এই মানুষটি গ্রামের মাটিতে মিশে থাকা ভালোবাসা, মানবতা ও আধ্যাত্মিকতার বাণী ছড়িয়ে দিয়েছেন তাঁর বাউল গানে। মানুষের মুখে হাসি ফোটানো সেই শিল্পী আজ নিজেই বেদনায় নিমজ্জিত নিঃশব্দে গাইছেন কষ্টের গান।

 

পরিবার সূত্রে জানা গেছে, দুই মাস আগে বৃষ্টির মধ্যে পড়ে গিয়ে তাঁর পা ভেঙে যায়। এরপর থেকে কাজ বন্ধ, আয় বন্ধ, কিন্তু চিকিৎসা বন্ধ হয়নি, থেমে আছে শুধু সহায়তার হাত। অথচ এমন গুণী শিল্পীরাই আমাদের সংস্কৃতির গর্ব, আমাদের সমাজের প্রাণ।

 

রোববার (৫ অক্টোবর) রাতে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার অসুস্থ বাউল সালাম সরকারের বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন। এ সময় স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

কেন্দুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ মামুন এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের সদস্যরা বলেন, যিনি সারাজীবন ভালোবাসা, মানবতা আর মাটির গন্ধের গান গেয়েছেন, আজ তিনিই চিকিৎসার অভাবে কাতর। তাঁর পাশে দাঁড়ানো এখন আমাদের নৈতিক দায়িত্ব।

 

বাউল সালাম সরকারের শিষ্য ( গানের ছাত্র) মুকুল সরকার আবেগভরে বলেন, আমার উস্তাদ এখন ভীষণ কষ্টে আছেন। সমাজের হৃদয়বান মানুষ ও সংস্কৃতিপ্রেমীদের প্রতি অনুরোধ আসুন, আমরা সবাই মানবিকতার হাত বাড়িয়ে দিই। আপনার সামান্য সহযোগিতাই তাঁর জীবনে ফিরিয়ে আনতে পারে নতুন আলো।

 

যোগাযোগ ও সহযোগিতা:

বাউল আব্দুস সালাম সরকারের পরিবার বা স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত חדשות המחוז মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ חדשות המחוז নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা חדשות המחוז প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 63 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন חדשות המחוז মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ חדשות המחוז ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা חדשות המחוז হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 83 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী חדשות המחוז জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views