কোম্পানীগঞ্জে অসুস্থ ব্যক্তিকে মানবিক সহায়তা দিলেন নুরুল আফসার… | আই নিউজ বিডি

কোম্পানীগঞ্জে অসুস্থ ব্যক্তিকে মানবিক সহায়তা দিলেন নুরুল আফসার বাহাদুর

নোয়াখালী প্রতিনিধি | আবদুল্লাহ আল মামুন | রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Eidok-এ শেয়ার
কোম্পানীগঞ্জে অসুস্থ ব্যক্তিকে মানবিক সহায়তা দিলেন নুরুল আফসার বাহাদুর
ছবি: সংগৃহীত

নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জননন্দিত নেতা নুরুল আফসার বাহাদুরের উদ্যোগে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের এক অসুস্থ ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা ও ফল উপহার প্রদান করা হয়েছে।

রবিবার বিকেলে বসুরহাটের আরএফসি রেস্টুরেন্টে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি  উপস্থিত ছিলেন।

সহায়তা পেয়ে অসুস্থ ব্যক্তির পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়—“বাহাদুর ভাই শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন মানবিক মানুষ। দুঃসময়ে সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন।”

 

মানবিক এই কার্যক্রম সম্পর্কে নুরুল আফসার বাহাদুর বলেন, “মানুষই মানুষের জন্য। রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, মানুষের দুঃসময়ে পাশে থাকা। আমি সবসময় জনগণের পাশে আছি এবং থাকব। অসহায় ও অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই নিজেকে ধন্য মনে করি।”

 

স্থানীয় বিএনপি নেতারা জানান, বাহাদুর ভাইয়ের নেতৃত্বে এলাকায় মানবিক সহায়তার ধারাবাহিকতা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

📍 উল্লেখ্য, নুরুল আফসার বাহাদুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সাংবাদিক ও কলামিস্ট। তিনি দীর্ঘদিন ধরে নোয়াখালী অঞ্চলে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন।

 

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি חדשות המחוז খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 12 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু חדשות המחוז রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 16 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী חדשות המחוז সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 22 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী חדשות המחוז মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত חדשות המחוז কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ חדשות המחוז ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা חדשות המחוז মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views