সিলেটের বিশ্বনাথে ইনকিলাব সম্পাদক ও প্রতিনিধির বিরুদ্ধে মামলা… | আই নিউজ বিডি

সিলেট

সিলেটের বিশ্বনাথে ইনকিলাব সম্পাদক ও প্রতিনিধির বিরুদ্ধে মামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী
Eidok-এ শেয়ার
সিলেটের বিশ্বনাথে ইনকিলাব সম্পাদক ও প্রতিনিধির বিরুদ্ধে মামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

বিশ্বনাথ (সিলেট) থেকে...... মোস্তাক আহমদ মোস্তফা। 

দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও সিলেটের বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি ‘মিথ্যা ও হয়রানীমূলক’ মামলা দায়েরের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে যৌথভাবে মানববন্ধন করেছেন ‘বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’র নেতৃবৃন্দ।

রোববার (৫ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজে মামলার প্রতিবাদে অনুষ্ঠিত হওয়া মানববন্ধনে বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার করার আহবান জানান।
এছাড়া দেশব্যাপী সাংবাদিকদের হত্যা, মামলা ও হয়রাণী করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় সত্য, ন্যায় ও জনগণের স্বার্থেই কাজ করে থাকেন। অথচ তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলা দিয়ে হয়রাণী করা হচ্ছে, যা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। দ্রুত এ মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামার হুশিঁয়ারী দেন বক্তারা।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও রুপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান সালমান ফরিদ। 

বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সাবেক সহ সভাপতি এমআর টুনু তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
মানববন্ধন কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান, জামাল মিয়া, মোহাম্মদ নূরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, আহমদ আলী হিরন, প্রাথমিক সদস্য সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবীশ সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা, প্রচার সম্পাদক মশাহিদ আলী, সদস্য বদরুল ইসলাম মহসিন, শিক্ষানবীশ সদস্য আফজল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, কামরুল ইসলাম, তৌফিকুর রহমান হাবিব, মো. আব্দুল্লাহ, আরকুম আলী, আবিদ উদ্দিন নিজাম প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকার ৯নং পৃষ্ঠার ৫নং কলামে “কোটি টাকার খাস জমি আত্মসাৎ চেষ্টা ঃ বিশ্বনাথে উত্তেজনা” শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরই জের ধরে গত ২৯ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দিন ও সিলেটের বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা প্রতিনিধি আব্দুস সালাম’সহ ৭ জনকে অভিযুক্ত করে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত তেরা মিয়ার পুত্র অ্যাডভোকেট শামীম আহমেদ। এর প্রতিবাদে গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ একটি রেস্টুরেন্টে তিন সাংবাদিক (বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন) সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত যৌথ সভা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 102 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andere গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andere ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andere সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views