যশোরে বিল্ডিং থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু | আই নিউজ বিডি

যশোর

যশোরে বিল্ডিং থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

****
Eidok-এ শেয়ার
যশোরে বিল্ডিং থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু
ছবি: সংগৃহীত

যশোর শহরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক রডমিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাজ্জাদুল ইসলাম (২২)। তিনি কোতোয়ালি থানার মঠবাড়িয়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের আজগর হোসেনের পুত্র এবং পেশায় রড মিস্ত্রি।

জানা যায়, সাজ্জাদুল ইসলাম এক্সচেঞ্জ ইওর ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানির একটি ১০ তলা ভবনের নির্মাণকাজে কর্মরত ছিলেন। কাজের সময় অসাবধানতাবশত তিনি ভবনের দশম তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে সহকর্মীরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।

নিহতের সহকর্মী সজীব জানান, কাজ চলাকালীন হঠাৎ করে সাজ্জাদ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel