বগুড়ার শাজাহানপুর ও গাবতলীতে আজ রবিবার (৫ অক্টোবর) বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। বগুড়ার ইছামতী নদীরপাড়ে ঘাস কাটার সময় বজ্রপাতে শেফালি বেগম (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্য-মারছেও এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী।
গাবতলী মডেল থানার ওসি মো. সেরাজুল হক বলেন, বজ্রপাতে নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি।
এদিকে শাজাহানপুরে বজ্রপাতে যুবকের নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. মশিউর রহমান অদ্র। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের নারিল্ল্যা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, বজ্রপাতের সময় তিনি মাঠে কাজ করছিলেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
'Eye News BD' ایپ
تبصرے 0