স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম, ধানক্ষেতে পড়ে ছিল যুবকের নিথর দেহ | আই নিউজ বিডি

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম, ধানক্ষেতে পড়ে ছিল যুবকের নিথর দেহ

****
Eidok-এ শেয়ার
স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম, ধানক্ষেতে পড়ে ছিল যুবকের নিথর দেহ
ছবি: সংগৃহীত

 

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের কাহারোল উপজেলায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখমের পর ধানক্ষেতে ঘাতক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে এলাকায় গুঞ্জন চলছে। রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় কাহরোল উপজেলার ১নং ডাবর ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ওই যুবকের নাম সুব্রত রায় (৩০)। তিনি উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের হাসুয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের (হেপা) ছেলে। জানা গেছে, সুব্রত রায় উপজেলার ১নং ডাবর ইউনিয়নের শংকরপুর গ্রামে শ্বশুরবাড়ি গিয়ে পারিবারিক কলহের জেরে প্রথমে স্ত্রী ও পরে শাশুড়িকে কুপিয়ে তিনি পার্শ্ববর্তী একটি ধান খেতে গিয়ে নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী গলাকাটা রক্তাক্ত অবস্থায় তাকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে ট্রিপল নাইনে (৯৯৯) ফোন দিলে কাহারোল থানা পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা বেগতিক দেখে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সুব্রত রায় সাত বছর আগে শংকরপুর গ্রামের সনুরাম রায়ের মেয়ে বিউটি রানীকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর তাদের সংসারে পারিবারিক অশান্তির সৃষ্টি হলে বিচ্ছেদে পরিণত হয়। তারপরও সুব্রত রায় স্ত্রীর টানে শ্বশুরবাড়ি যাওয়া-আসা করত। তারই এক পর্যায়ে ঘটনার দিন স্ত্রী ও শাশুড়ির সঙ্গে বাক-বিতণ্ডায় লিপ্ত হলে এক পর্যায়ে বউ ও শাশুড়িকে আঘাত করলে, জখম হয়ে তারা আহত হয়। পরে তার শাশুড়িকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর ও স্ত্রী বিউটি রানীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে থানা হেফাজতে নেয় কাহারোল থানা পুলিশ।কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা কালবেলাকে নিশ্চিত করে জানান, ট্রিপল নাইনে ফোন করার পর কাহারোল থানা পুলিশ সেখান থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে কাহারোল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার গুরুতর জখম সুব্রতকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথেই তার মৃত্যু হয়। এটা পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

 

 

 

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Kejahatan সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 29 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Kejahatan মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 80 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Kejahatan দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Kejahatan চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Kejahatan মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Kejahatan কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Kejahatan আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views