চট্টগ্রামের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং চিত্র সাংবাদিক পারভেজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়, জজকোর্ট ও আদালত প্রাঙ্গণের সামনে ফেনীতে কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধনে অংশ নেন।
এ সময় তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন,
> “দেশে সাংবাদিকদের ওপর বারবার হামলা হচ্ছে, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া।
বক্তব্য রাখেন সাংবাদিক এনএন জীবন, আতিয়ার সজল, আরিফুর রহমান, শেখ আবদুল হান্নান, এবং নাজমুল হক শামীম প্রমুখ।
এসময় উপস্থিত সাংবাদিকরা সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সংবাদপেশার নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনের সঞ্চালনা করেন এখন টিভির ফেনী প্রতিনিধি সোলায়মান ডালিম।
চট্টগ্রামে এখন টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
চট্টগ্রামে এখন টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি