পিরোজপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পিরোজপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
পিরোজপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
পিরোজপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ছবি: সংগৃহীত
‎“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দৃষ্টি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে

পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
‎
‎শনিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের আয়োজনে একটি র‌্যালি সার্কিট হাউস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
‎
‎অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, তেজদাসকাঠি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। 
‎
‎সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি হচ্ছে মানসম্পন্ন শিক্ষা, আর সেই শিক্ষার মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator