ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার।
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার করা হয়েছে। একজন আল আমিন নিজ স্ত্রী রেখে শালিকার প্রেমে মজে আটক হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া (দ:) ইউনিয়নের আল আমিন শেখ (৩১) আল আমিন শেখ পাশ্ববর্তি রায়পুর উপজেলার চরপাড়া গ্রামের দ্বিতীয় স্ত্রী রিমা আক্তারের করা মামলার পরোয়ানাভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুরিশের এ এস আই জুমায়ের সঙ্গীয় ফোর্স চাঁদপুর সদরের বাবুরহাট থেকে গ্রেফতার করে।
রিমা আক্তার (২১) বলেন,২০২৩ সালে পারিবারিকভাবে তার সাথে আমার বিয়ে হয়। আল আমিনের চারিত্রিক সমস্যার কারনে একই ইউনিয়নের ইছাপুর গ্রামের তার প্রথম স্ত্রী চলেগেলে আমাকে বিয়ে করে। তার নারী লোভের কারনে তার বাবা ( আমার শ্বশুর) তাকে তাদের মুদি দোকান থেকে বের করে দেয়। আমাকে একাধিকবার নগদ টাকার জন্য বাবার বাড়িতে পাঠিয়েছে,আমরা তাকে নগদ টাকাও দিয়েছি। একপর্যায়ে অতিষ্ট হয়ে আমরা আদালতে মামলা করি। সম্প্রতি সে আমার চাচাতো বোনের সাথে সম্পর্কে জড়ানোর চেষ্টা করলে, তার সাথে বাবুরহাট এলাকায় দেখা করতে আসলে আমরা পুলিশকে অবগত করলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অন্যদিকে পরোয়ানাভুক্ত ফরিদগঞ্জ থানাধীন পশ্চিম লাড়ুয়া এলাকায় অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত মোস্তাফিজুর রহমান, পিতা-লোকমান, সাং-পশ্চিম লাড়ুয়া, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরদ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ফরিদগঞ্জ থানা পুলিশের প্রেস বিঞ্জপ্তিতে ২জনকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।