বানিয়া গ্রাম বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই কমিটির সচেতনতামূলক… | আই নিউজ বিডি

বানিয়া গ্রাম বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই কমিটির সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় নাগরিক ও হাইওয়ে পুলিশ কর্মকর্তারা !..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
বানিয়া গ্রাম বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই কমিটির সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় নাগরিক ও হাইওয়ে পুলিশ কর্মকর্তারা !..
বানিয়া গ্রাম বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই কমিটির সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় নাগরিক ও হাইওয়ে পুলিশ কর্মকর্তারা !..
ছবি: সংগৃহীত
বানিয়া গ্রাম বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই কমিটির সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় নাগরিক ও হাইওয়ে পুলিশ কর্মকর্তারা !..

বানিয়া গ্রাম বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই কমিটির সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় নাগরিক ও হাইওয়ে পুলিশ কর্মকর্তারা !

 

কিশোরগঞ্জ কটিয়াদীতে ২২ অক্টোবর ২০২৫ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে “নিরাপদ সড়ক চাই (নিসচা)” কটিয়াদি উপজেলা শাখার উদ্যোগে বানিয়া গ্রাম বাসস্ট্যান্ডে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং হাইওয়ে পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই কটিয়াদি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলীমুজ্জামান মহসিন এবং সঞ্চালনা করেন উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ সড়ক চাই নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তা এসআই নবী নূর রহমান, নায়েক জাকির হোসেন, আবদুল হান্নান, আশিকুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, সাইদুর রহমান পাঠুয়ারী, মোশাররফ হোসেন, নাঈম ইসলাম ও মোঃ কামাল মাস্টার প্রমুখ। 

র‍্যালিটি বানিয়া গ্রাম বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং প্রত্যেক চালক, পথচারী ও নাগরিকের দায়িত্বশীল আচরণই পারে নিরাপদ সড়ক নিশ্চিত করতে।” বক্তারা আরও বলেন, “প্রতিদিন হাজারো প্রাণ ঝরে পড়ছে সড়কে অবহেলা ও বেপরোয়া গতির কারণে। আমাদের সবার সম্মিলিত উদ্যোগই পারে এই দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখতে।” অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা “নিরাপদ সড়ক, নিরাপদ জীবন” এই শ্লোগান নিয়ে সকলের জন্য নিরাপদ সড়ক গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এই কর্মসূচির মাধ্যমে কটিয়াদি উপজেলায় নিরাপদ সড়ক গঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন “নিরাপদ সড়ক চাই” নেতৃবৃন্দ

।

Комментариев нет


News Card Generator