নোয়াখালী-৫ আসনে বিএনপি’র হাল ধরার জন্য সর্বাধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য… | আই নিউজ বিডি

নোয়াখালী

নোয়াখালী-৫ আসনে বিএনপি’র  হাল ধরার জন্য সর্বাধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা নুরুল আফসার বাহাদুর

আবদুল্লাহ আল মামুন : কোম্পানীগঞ্জ নোয়াখালী।
Eidok-এ শেয়ার
নোয়াখালী-৫ আসনে বিএনপি’র  হাল ধরার জন্য সর্বাধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা নুরুল আফসার বাহাদুর
ছবি: সংগৃহীত

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জননন্দিত নেতা নুরুল আফসার বাহাদুর  গত ৫ দিন  ধরে কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় একাধিক পথসভা ও পূজা মন্ডপ পরিদর্শনে অংশ নেন । এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ৩১ দফার বই লিফলেট বিতরণ করা হয়।

শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, নুরুল আফসার বাহাদুর মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে পূজারী ও মন্দির কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ সহায়তা উপহার প্রদান করেন। তার এই উদ্যোগে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন
“নুরুল আফসার বাহাদুর সত্যিই একজন মানবিক ও আন্তরিক নেতা।” তার তুলনা কারো সাথে হয় না।


পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন—
“আমরা বিএনপি থেকে নমিনেশন প্রত্যাশী। কিন্তু আমাকে নমিনেশন দিলে আমি সঠিকভাবে আপনাদের সাথে থেকে দলের জন্য কাজ করবো।  যদি অন্য কাউকে দল থেকে দেওয়া হয়, দল যাকে  মনোনয়ন দিলে ভালো মনে করবে দিবে। আমরা সবাই  একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন সম্পন্ন করব।”

তার এই বক্তব্য স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মনে করছেন, দলের প্রতি এমন শ্রদ্ধাশীল ও ঐক্যবদ্ধতার বার্তা দেওয়া প্রার্থী খুব কমই আছে।

রাজনৈতিক জীবনে কলঙ্কমুক্ত থাকার কারণে নুরুল আফসার বাহাদুর অন্য সব প্রার্থীর চেয়ে আলাদা। 
স্থানীয়দের মতে, অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ থাকলেও তিনি সর্বদা নিজেকে সৎ, পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনীতিবিদ হিসেবে প্রমাণ দিচ্ছেন। বিএনপি'র কয়েকজন প্রার্থী  বিভিন্ন অপপ্রচারের কারণে রাজনৈতিক মাঠে ভিন্ন রকম মোড় নিয়েছে।  নুরুল আফসার বাহাদুর মাঠে নামার পর সকল কোম্পানীগঞ্জ কবিরহাট উপজেলার নেতা ও প্রার্থীদের মাঝে হতাশা বিরাজ করেছে বলে অভিমত প্রকাশ করার অনেকে । হতাশার কারণে বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়েছে অনেকে। এটি নিয়ে নেতাকর্মীদের মাঝেও হতাশা সৃষ্টি হয়।

“মুখ দেখেই মানুষকে চেনা যায়। বাহাদুর ভাইয়ের হাসিমাখা মুখ বলছে— তিনি জনগণের জন্য নিবেদিত প্রাণ। নোয়াখালী-৫ আসনের জন্য তার মতো সৎ ও যোগ্য মানুষই প্রয়োজন।”


উল্লেখ্য নোয়াখালী-৫ আসন কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা নিয়ে গঠিত। এ আসনের সাবেক এমপি ছিলেন প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ। তাঁর মৃত্যুর পর শূন্য হওয়া আসনে একাধিক প্রার্থী মাঠে থাকলেও সাধারণ জনগণের আস্থা অর্জন করেছেন বিএনপির এই পরীক্ষিত নেতা।

দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় দল ও জিয়া পরিবারের সাথে থেকে বিএনপির দুর্দিনে   দলকে সুসংগঠিত  রাখতে কাজ করেছেন। কাজ করতে গিয়ে তিনি দীর্ঘ ১৩ দিন আয়না ঘরে ছিলেন। তারেক রহমানের সহযোগিতায় ভালো চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। অসুস্থতা নিয়ে দীর্ঘ দুই বছর অন্ধ ছিলেন। 

বিএনপি যখন আন্ডারগ্রাউন্ডে ছিলেন তখন সংবাদ বা কলামিস্ট হয়ে বিভিন্ন রকম সংবাদ সম্মেলন সহ সকল সহযোগিতা ছিলো  চোখে পড়ার মতন। একজন কলামিস্ট হয়ে দলের শীর্ষস্থানীয় রাজনীতিতে পদচরণ থাকলেও নিজেকে দেখতে চাননি কোন পদে। তিনি পদ পদবি নিতে নয়, সুপারিশ করে নিয়ে দিতে ভালোবাসতেন । 
বিগত আওয়ামী লীগ আমলে ঢাকা ১০ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিএনপি নির্বাচন না করায় সরে এসেছেন। 

বর্তমানে নোয়াখালী পাঁচ আসনের আসনের বিভিন্ন প্রার্থী সভা-সমাবেশ, মিছিল-মিটিং করলেও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে বাহাদুরের পাশে রয়েছে। তার সততা, ত্যাগ ও সাহসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।


মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ে যখন আসনটি উত্তপ্ত, তখন স্থানীয়ভাবে বিএনপি’র নিবেদিতপ্রাণ নেতা হিসেবে নুরুল আফসার বাহাদুরকে জনগণ তাদের প্রিয় প্রার্থী হিসেবে চাইছে। ভোটাররা বিশ্বাস করেন, তিনি নির্বাচিত হলে এ অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সার্বিক সমস্যার সমাধান করবেন।


 নোয়াখালী-৫ আসনে বিএনপি’র হাল ধরার জন্য সর্বাধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হিসেবে নুরুল আফসার বাহাদুর এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন السياسة সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 108 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন السياسة আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 55 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ السياسة কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম السياسة যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট السياسة কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 108 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির السياسة ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 109 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী السياسة গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 121 Views