বরগুনার হরিণঘাটা ইকো-ট্যুরিজম: অবহেলায় ম্লান হয়ে যাচ্ছে আকর্ষণ | আই নিউজ বিডি

বরগুনার হরিণঘাটা ইকো-ট্যুরিজম: অবহেলায় ম্লান হয়ে যাচ্ছে আকর্ষণ..

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
বরগুনার হরিণঘাটা ইকো-ট্যুরিজম: অবহেলায় ম্লান হয়ে যাচ্ছে আকর্ষণ..
বরগুনার হরিণঘাটা ইকো-ট্যুরিজম: অবহেলায় ম্লান হয়ে যাচ্ছে আকর্ষণ..
ছবি: সংগৃহীত
বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা এক সময়ের নয়নাভিরাম ইকো-ট্যুরিজম কেন্দ্রটি এখন অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে তার সৌন্দর্য হারাচ্ছে।..

বরগুনার হরিণঘাটা ইকো-ট্যুরিজম: অবহেলায় ম্লান হয়ে যাচ্ছে আকর্ষণ

 

বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা এক সময়ের নয়নাভিরাম ইকো-ট্যুরিজম কেন্দ্রটি এখন অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে তার সৌন্দর্য হারাচ্ছে। দীর্ঘদিনের অযত্নে ভেঙে পড়ছে অবকাঠামো, ফলে পর্যটকদের ভিড়ও কমে গেছে।

 

পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত হরিণঘাটা। ম্যানগ্রোভ বন, সমুদ্রতীর আর ৫ শতাধিক চিত্রা হরিণের আবাসস্থল হিসেবে এ এলাকা বিখ্যাত। ভোরের সূর্যোদয় আর গোধূলির সূর্যাস্ত একই স্থান থেকে উপভোগ করার অনন্য সুযোগও এখানে রয়েছে।

 

২০১৫ সালে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে হরিণঘাটাকে ইকো-ট্যুরিজম সাইট হিসেবে উন্নয়ন করা হয়। এখানে হাঁটার ট্রেইল, বিশ্রামাগার, ওয়াচটাওয়ার, ঝুপড়ি ঘর ও সাসপেনশন ব্রিজ তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে অধিকাংশ অবকাঠামো জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

 

সম্প্রতি দেখা গেছে, হাঁটার ট্রেইলের অনেক জায়গায় স্ল্যাব ভাঙা, কাঠের সেতুগুলো নড়বড়ে, ওয়াচটাওয়ারের প্লাস্টার খসে পড়ছে। এমনকি সাসপেনশন ব্রিজে ওঠাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

 

স্থানীয় দোকানি জাসিম জানান, “আগে পর্যটকদের আনাগোনায় ব্যবসা ভালো চলত। এখন রাস্তাঘাট খারাপ আর ভেতরের ভাঙা সেতু দেখে কেউ আর দ্বিতীয়বার আসতে চায় না।”

 

পর্যটকরাও হতাশা প্রকাশ করেছেন। বাগেরহাট থেকে আসা শিরিন সুলতানা রাখি বলেন, “প্রকৃতির সৌন্দর্য অনন্য, কিন্তু ভাঙা পথ আর অব্যবস্থাপনায় ভ্রমণের আনন্দ নষ্ট হয়ে যায়। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”

 

স্থানীয় বনবিট কর্মকর্তা আব্দুল হাই জানান, ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর ক্ষতিতে অনেক স্থাপনা ভেঙে গেছে। বিষয়টি নিয়মিত উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।

 

কোস্টাল ফরেস্ট বিভাগের সহকারী বনসংরক্ষক তারিকুল ইসলাম জানিয়েছেন, ৪৮ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে—“জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্প।” অর্থ অনুমোদন পেলে হরিণঘাটাসহ বরগুনা ও পটুয়াখালীর সংরক্ষিত বনে ব্যাপক উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।

 

প্রকল্পের আওতায় নতুন ২,৫০০ হেক্টর এলাকায় ম্যানগ্রোভ বন সৃষ্টি, বিদ্যমান ১,০০০ হেক্টর বন উন্নয়ন, আরও বিস্তীর্ণ এলাকায় নিপা পাম ও কাজুবাদাম গাছ রোপণ, ফুলের বাগান ও শোভাময় বৃক্ষরোপণসহ নারিকেল ও সুপারি বাগান তৈরির পরিকল্পনা রয়েছে।

 

অবহেলা ও অযত্নে হারাতে বসা হরিণঘাটা আবারও পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হবে কিনা, তা এখন নির্ভর করছে নতুন প্রকল্প বাস্তবায়নের ওপর।

 

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator