বাগেরহাটে ভোরের চেতনা পত্রিকার সাংবাদিককে কুপিয়ে হত্যা | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে ভোরের চেতনা পত্রিকার সাংবাদিককে কুপিয়ে হত্যা

****
Eidok-এ শেয়ার
বাগেরহাটে ভোরের চেতনা পত্রিকার সাংবাদিককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা হায়াত উদ্দিন (৪২) নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর উপর হামলা হয়। গুরুতর অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেন।

হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার, বাগেরহাট প্রতিনিধি হিসেবে  কাজ করতেন। এছাড়া স¤প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. মাহমুদ-উল-হাসান বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চায়ের দোকানে বসে ছিলেন হায়াত উদ্দিন। হঠাৎ চার পাঁচজন যুবক দুটি মোটরসাইকেলযোগে এসে হায়াতকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। কী কারণে হায়াতকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে বলতে হবে।’

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড আইন-আদালত তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 54 ভিউ নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ আইন-আদালত নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 44 ভিউ আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আইন-আদালত আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 57 ভিউ খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন আইন-আদালত খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 60 ভিউ শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আইন-আদালত শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 28 ভিউ ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের আইন-আদালত ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 72 ভিউ প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ আইন-আদালত প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 47 ভিউ