পরনারীর প্রেমে মজে আটক ফরিদগঞ্জের আল আমিন | | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পরনারীর প্রেমে মজে আটক ফরিদগঞ্জের আল আমিন |

Abdul Kadir  avatar   
Abdul Kadir
পরনারীর প্রেমে মজে আটক ফরিদগঞ্জের আল আমিন |
পরনারীর প্রেমে মজে আটক ফরিদগঞ্জের আল আমিন |
ছবি: সংগৃহীত
পরনারীর প্রেমে মজে আটক হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া (দ:) ইউনিয়নের সাহাপুর গ্রামের বশির শেখের ছেলে আল আমিন শেখ (৩১)। আল আমিন শেখ পাশ্ববর্তি রায়পুর উপজেলার চরপাতা গ্রামের দ্বিতীয় স্ত্রী রি..

পরনারীর প্রেমে মজে আটক ফরিদগঞ্জের আল আমিন 


 পরনারীর প্রেমে মজে আটক হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া (দ:) ইউনিয়নের সাহাপুর গ্রামের বশির শেখের ছেলে আল আমিন শেখ (৩১)। আল আমিন শেখ পাশ্ববর্তি রায়পুর উপজেলার চরপাড়া গ্রামের দ্বিতীয় স্ত্রী রিমা আক্তারের করা মামলার পরোয়ানাভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুরিশের এ এস আই জুমায়ের সঙ্গীয় ফোর্স চাঁদপুর সদরের বাবুরহাট থেকে গ্রেফতার করে।
রিমা আক্তার (২১) বলেন,২০২৩ সালে পারিবারিকভাবে তার সাথে আমার বিয়ে হয়। আল আমিনের চারিত্রিক সমস্যার কারনে একই ইউনিয়নের ইছাপুর গ্রামের তার প্রথম স্ত্রী চলেগেলে আমাকে বিয়ে করে। তার নারী লোভের কারনে তার বাবা ( আমার শ্বশুর) তাকে তাদের মুদি দোকান থেকে বের করে দেয়। আমাকে একাধিকবার নগদ টাকার জন্য বাবার বাড়িতে পাঠিয়েছে,আমরা তাকে নগদ টাকাও দিয়েছি। একপর্যায়ে অতিষ্ট হয়ে আমরা আদালতে মামলা করি। সম্প্রতি সে আমার চাচাতো বোনের সাথে সম্পর্কে জড়ানোর চেষ্টা করলে, তার সাথে বাবুরহাট এলাকায় দেখা করতে আসলে আমরা পুলিশকে অবগত করলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।  ফরিদগঞ্জ থানার সেকেন্ড অফিসার আমজাদ বলেন, তার  বিরুদ্বে আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে। সে আজ রাতে চাঁদপুর সদরের বাবুরহাট নামকস্থানে  অন্যনারীর সাথে দেখা করতে আসলে আমরা তাকে গ্রেফতার করি। আগামীকাল তাকে কোর্টে হাজির করা হবে। 
 

نظری یافت نشد


News Card Generator