২০% বাড়ি-ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে ফেনীতে বেসরকারি… | আই নিউজ বিডি

ফেনী

২০% বাড়ি-ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে ফেনীতে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভা

২০% বাড়ি-ভাড়া ও ১,৫০০ টাকা চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন ১০ অক্টোবরের মধ্যে জারি না হলে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম।..
Eidok-এ শেয়ার
২০% বাড়ি-ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে ফেনীতে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভা
ছবি: সংগৃহীত

২০% বাড়ি-ভাড়া ও ১,৫০০ টাকা চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন ১০ অক্টোবরের মধ্যে জারি না হলে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় ফেনী মডেল হাই স্কুলে ফোরামের উদ্যোগে আয়োজিত সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মো. আরিফুর রহমান এবং সঞ্চালনা করেন বেলায়েত হোসেন।

প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-মহাসচিব মো. তোফায়েল সরকার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. তানজিম হোসাইন। এছাড়া আলোচনায় অংশ নেন মো. আজিজুর রহমান আজম, ইকবাল হোসেন, মো. হাবিবুর রহমান, ফিরোজ আলম, আমজাদ হোসেন, শ্রী উত্তম কুমার দত্ত, মোশাররফ হোসেন ও লোকমান হোসেন প্রমুখ।

বক্তারা সরকারি শিক্ষকদের মতো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এক বছরের এলপিআর সুবিধা, হাইকোর্টের রায় অনুযায়ী অবসরের ছয় মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বদলি ব্যবস্থা চালু, ইএফটির মাধ্যমে প্রতি মাসের ১ তারিখে বেতন-ভাতা প্রদানের দাবিও জানান।

সভায় ঘোষণা দেওয়া হয়, দাবি বাস্তবায়িত না হলে ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ও তালা ঝুলিয়ে দেওয়ার মতো কর্মসূচি পালন করা হবে।

যারা ঢাকায় গিয়ে জাতীয় কর্মসূচিতে অংশ নিতে পারবেন না, তাদের নিজ নিজ উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানান বক্তারা।

Komentari 0

Nema komentara

povezani članci

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ ostalo নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 71 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল ostalo সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 106 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় ostalo সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন ostalo শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 85 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন ostalo গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন ostalo ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন ostalo সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views