পটুয়াখালীর দুমকীতে কেন্দ্রীয় শ্রীশ্রী হরিমন্দির ও আঙ্গিনা শ্রীশ্রী দুর্গা মন্দির পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলার সমন্বয়ক, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
বৃহস্পতিবার বিকেল ৪টায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির পটুয়াখালী জেলার যুগ্ম-সমন্বয়কারী বশির উদ্দিন, সাইমুম ইসলাম, রাশেদুল ইসলাম রাশেদ, জেলা সদস্য আল ফাহাদ, রবিউল ইসলাম, আফজাল হোসেন, আলিম হোসেন ও ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব আব্দুল আউয়াল হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন,
"আমরা শাপলা প্রতীকের জন্য লড়াই করে যাচ্ছি। আমাদের বলা হচ্ছে শাপলা জাতীয় প্রতীক, কিন্তু বাস্তবে বিভিন্ন জাতীয় প্রতীকই ইতোমধ্যে অন্য রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। তাই আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক মেনে নেব না।"
এ শুভেচ্ছা বিনিময় উপলক্ষে মণ্ডপ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
تطبيق «Eye News BD»
تعليقات 0