কটিয়াদীতে শেষ বিজয়া বিদায়ে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের উপস্থিতি ! | আই নিউজ বিডি

কটিয়াদীতে শেষ বিজয়া বিদায়ে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের উপস্থিতি !..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
কটিয়াদীতে শেষ বিজয়া বিদায়ে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের উপস্থিতি !..
কটিয়াদীতে শেষ বিজয়া বিদায়ে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের উপস্থিতি !..
ছবি: সংগৃহীত
কটিয়াদীতে শেষ বিজয়া বিদায়ে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের উপস্থিতি !

কটিয়াদীতে শেষ বিজয়া বিদায়ে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের উপস্থিতি !

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে মহাসর্বজনীন শারদীয় দুর্গোৎসবের শেষ বিজয়া বিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পূজা মণ্ডপ প্রাঙ্গণে হাজারো ভক্ত-শুভার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে বিদায় অনুষ্ঠান এক মহাসমারোহে পরিণত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।

 

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, তদন্ত কর্মকর্তা হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, পূজা মণ্ডপ কমিটির সভাপতি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি এখন সার্বজনীন উৎসব। এখানে মিলেমিশে সবাই অংশগ্রহণ করে ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ স্থাপন করছে। তারা আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার”—এই চেতনা বাঙালির সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করছে।

 

শেষ বিজয়া বিদায় উপলক্ষে পূজা মণ্ডপে শঙ্খধ্বনি, ঢাক-ঢোল ও উলুধ্বনিতে মুখরিত হয় চারপাশ। ভক্তরা দেবী দুর্গার আরাধনায় অংশগ্রহণ করেন এবং বিদায় শেষে প্রতিমা বিসর্জন দেন।

 

সার্বিকভাবে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শেষ বিজয়া বিদায় অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় ভক্ত-শুভার্থীরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Комментариев нет


News Card Generator