করিমগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন SEBA-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও নতুন কমিটি ঘোষণা

করিমগঞ্জ উপজেলার দর্গাভিটা বাজারে উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা (SEBA)-এর আয়োজনে দিনব্যাপী এক বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
করিমগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন SEBA-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও নতুন কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত

 

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলা এ ক্যাম্পে প্রায় ৮০০ জন রোগী চিকিৎসা গ্রহণ করেন।
ক্যাম্পে অংশগ্রহণকারী খ্যাতনামা চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে বিভিন্ন শ্রেণি -পেশার লোকজন সেবা গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
প্রসূতি ও স্ত্রীরোগ: প্রায় ১৫০ জন নারী চিকিৎসা নেন,শিশুরোগ: প্রায় ২০০ জন শিশু রোগী সেবা পান।
চর্মরোগ ও এলার্জি: ৯৫ জন রোগী চিকিৎসা নেন।চক্ষু চিকিৎসা: ১০০ জন রোগী পরীক্ষা করান।নাক, কান, গলা: ৮০ জন রোগী সেবা নেন।ডায়াবেটিস ও মেডিসিন: ১৭৫ জন রোগী চিকিৎসা পান।অন্যান্য: প্রায় ১০০ জন রোগী সাধারণ সেবা পান।
সেবা সংগঠনের প্রধান উপদেষ্টা মো. শামসুল হক ফরহাদ নবগঠিত কমিটির সভাপতি তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক মো আবদুল আউয়ালের বরাত দিয়ে বলেন " ৮০০ জন রোগীর মধ্যে প্রায় ৫৫০ জনকে প্রাথমিকভাবে ওষুধ সরবরাহসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
ক্যাম্প চলাকালে ২০২৫-২৬ মেয়াদের নতুন উপদেষ্টা পরিষদ এবং ১৪০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪০ জন সদস্যের নাম চূড়ান্ত করা হয়।"
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করবে।

কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী দল বি এন পি নেতা ও করিমগঞ্জ-তাড়াইল নির্বাচনী এলাকার সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশি এড. জাহাঙ্গীর আলম মোল্লা বলেন “অসহায় ও দরিদ্র মানুষের কাছে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এটি একটি মহতি উদ্যোগ। ভবিষ্যতে আরও বড় আকারে এ ধরনের কার্যক্রম আয়োজন করা হবে।”

শিশুরোগ বিভাগের একজন উপকারভোগী, স্থানীয় গৃহিণী রোকসানা বেগম বলেন—
“আমার সন্তান দীর্ঘদিন ধরে কাশিতে ভুগছিল। ডাক্তার দেখাতে টাকা জোগাড় করা কষ্ট হচ্ছিল। এখানে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পেরেছি, ওষুধও পেয়েছি। এ জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।”

চক্ষু চিকিৎসা নিতে আসা বৃদ্ধ কৃষক আবদুল কুদ্দুস মিয়া জানান—
“আমার চোখের সমস্যা নিয়ে অনেক দিন ভুগছিলাম। এখানে এসে বিনা খরচে পরীক্ষা করাতে পারলাম। ডাক্তার বললেন, চোখে ছানি পড়েছে। আগে জানতামই না। এখন অন্তত চিকিৎসার পথ বুঝতে পারছি।”

প্রসূতি বিভাগে আসা এক তরুণী মা মমতাজ আক্তার বলেন—
“গর্ভকালীন নিয়মিত চেকআপ করাতে পারি না। এই ক্যাম্পে ডাক্তার আমাকে বিস্তারিত পরীক্ষা করে পরামর্শ দিয়েছেন। আমার মতো গ্রামের নারীদের জন্য এটা অনেক বড় সুযোগ।”

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 65 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 91 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 132 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 147 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 144 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 115 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 143 ভিউ