বঙ্গপসাগরে নিম্নচাপ,উপকূলীয় উপজেলা শরণখোলায় বৃষ্টিপাত | আই নিউজ বিডি

বঙ্গপসাগরে নিম্নচাপ,উপকূলীয় উপজেলা শরণখোলায় বৃষ্টিপাত

বঙ্গপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রুপ নেওয়ায় উপকূলীয় জেলা বাগেরহাটের শরণখোলায় সকাল থেকেই ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে।..
Eidok-এ শেয়ার
বঙ্গপসাগরে নিম্নচাপ,উপকূলীয় উপজেলা শরণখোলায় বৃষ্টিপাত
ছবি: সংগৃহীত

সেইসাথে হালকা বাতাস বইতেও দেখা গেছে। বৈরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় মাছ ধরা ফিশিং ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন শরণখোলা উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো: আবুল হোসেন। 

তবে,গত কয়েকদিনের তীব্র গরম শেষে কিছুটা স্বস্তি মিলেছে এ উপজেলার জনজীবনে। 

 

এদিকে আবহাওয়া অফিস থেকে মংলা সমুদ্র বন্দরকে ৩ নাম্বার সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।বৃহস্পতিবার (২ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানাগেছে।

 

মাহফুজুর রহমান বাপ্পী 

Komentari 0

Nema komentara