ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করপুর গ্রামে পারিবারিক কলহের জের স্ত্রীর বিষ পানে মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত ২৯/৯/২০২৫ ইং তারিখে স্বামী মোঃ মান্নান@মুন্নু প্রামাণিক(৪৫) ও স্ত্রী মোসাঃ সোমা বেগম(৩৮) এর মধ্যে নিজ বসতঃঘরে সকাল থেকেই কোনো বিষয় কথা কাটাকাটি হয়। যার ধারাবাহিকতায় আনুমানিক বিকাল ৩(তিন)টার দিকে বিষ পান করে,আশপাশের লোকজন ঠিক পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।চিকিৎসাধীন অবস্থায় ৩০/৯/২০২৫ ইং তারিখে সকাল ৯.৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয়সূত্রে জানা যায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো,একাধিক বার স্হানীয় ভাবে সালিশ দরবার ও হয়েছে।আজ হয়তো সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে নগরকান্দা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Application « Eye News BD »

commentaires 0