সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধে এলাকাবাসী | আই নিউজ বিডি

সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধে এলাকাবাসী..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধে এলাকাবাসী..
সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধে এলাকাবাসী..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি 

 

 

সাভারের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। আজ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ গড়ে তোলেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজটের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর এলাকায় গত কয়েকদিনের টানা বর্ষণে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে, হাঁটার পথও ডুবে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন নারী-পুরুষ ও শিশুসহ সাধারণ মানুষ।

ক্ষুব্ধ এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বারবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বাধ্য হয়ে আজ শত শত নারী-পুরুষ মিলে রাজপথে নেমেছেন তারা।

অবরোধের কারণে সকাল থেকেই ঢাকাগামী ও মানিকগঞ্জগামী পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

এলাকাবাসীর দাবি—অবিলম্বে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator