বগুড়া ০৫ ( শেরপুর-ধুনট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসিফ সিরাজ… | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া ০৫ ( শেরপুর-ধুনট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসিফ সিরাজ রব্বানী সানভি

বগুড়া ০৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বগুড়ার মানবিক বিএনপি নেতা এবং এস আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিসিবির পরিচালক পদপ্রার্থী আসিফ সিরাজ রব্বানী সানভি..
Eidok-এ শেয়ার
বগুড়া ০৫ ( শেরপুর-ধুনট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসিফ সিরাজ রব্বানী সানভি
ছবি: সংগৃহীত

বগুড়া, শেরপুর, প্রতিনিধি 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন আসিফ সিরাজ রব্বানী।

 

আধুনিক পরিশীলিত দৃষ্টিভঙ্গি, তরুণদের মনস্তত্ত্ব বোঝার দক্ষতা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে জোরালো অবস্থান নিয়ে, এরই মাঝে তিনি শিক্ষিত তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছেন।

 

এছাড়াও তিনি শেরপুর-ধুনট জনপদের বিভিন্ন সামাজিক সংকট ও অসহায় মানুষের বিপদে আর্থিক সহায়তা নিয়ে নিয়মিত তাদের পাশে দাঁড়াচ্ছেন। এজন্য, ইতোমধ্যেই এ অঞ্চলের মানুষের কাছে তিনি একজন 'মানবিক নেতা' হিসাবে পরিচিতি পেয়েছেন।

 

তাঁর পিতা গোলাম মো: সিরাজ বগুড়া ৫ ও ৬ আসন থেকে মোট পাঁচ বার বিএনপি'র সংসদ সদস্য নির্বাচিত হন। তার পিতামহ শহীদ গোলাম রব্বানীও ছিলেন অত্র অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত সমাদৃত ও জনপ্রিয় রাজনীতিবিদ। ঐতিহ্যবাহী রব্বানী পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিবিদ হিসাবে বর্তমানে আসিফ সিরাজ রব্বানী শেরপুর-ধুনটের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

শিক্ষাজীবনে আসিফ সিরাজ রব্বানী যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং (এমইএনজি), ইলেকট্রনিক্স এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন এন্ড চার্টার্ড ইঞ্জিনিয়ারিং ( সিইএনজি) সম্পন্ন করেন। প্রযুক্তিতে লব্ধ জ্ঞান দেশের কাজে লাগানোর প্রত্যয়ে তিনি মাতৃভূমিতে ফিরে আসেন। এরপর টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই খাতে তিনি সরকারের রাজস্ব বৃদ্ধি ও দক্ষ প্রযুক্তিবিদ তৈরীতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

 

আইওএফ এর প্রেসিডেন্ট হিসাবে টেলিযোগাযোগ খাতের আইজিডাব্লিউ অপারেটরদের নেতৃত্ব দেয়ার পাশাপাশি বর্তমানে তিনি এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করছেন। যেখানে কাজ করছে দশ হাজারেরও বেশি মানুষ, যার অধিকাংশই তার নির্বাচনী এলাকা শেরপুর- ধুনটের অধিবাসী।

 

রাজনৈতিক জীবনে আসিফ সিরাজ রব্বানী বিএনপি'র বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন। বিগত সময়ে ফ্যাসিষ্ট বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আন্দোলন সংগ্রামে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি নেতাকর্মীদের সংগঠিত করে মাঠে সক্রিয় রাখতে বিশেষ ভূমিকা পালন করেন। পতিত ফ্যাসিষ্ট সরকারের জুলুম ও অত্যাচারের শিকার নিরীহ নেতা কর্মীদের জন্য আইনি লড়াই ও তাদের পরিবারের জন্য ধারাবাহিক আর্থিক সহযোগিতা চালিয়ে গেছেন।

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত তৈরীর জন্য আসিফ সিরাজ রব্বানী নিয়মিত গণসংযোগ করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি তিনি শেরপুর-ধুনট কে একটি মডেল জনপদে রূপান্তরের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার কথাও বলছেন।

 

এসব উন্নয়ন পরিকল্পনার উল্লেখযোগ্য কয়েকটি হল-

 

শিল্প-কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে বেকারদের ব্যাপক কর্মসংস্থানের উদ্যোগ 

 

স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তথ্য প্রযুক্তিতে বিশেষ প্রশিক্ষন

 

ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের খেলোয়াড় তৈরীর জন্য শেরপুরে বিকেএসপি মডেলের একটি স্পোর্টস একাডেমি নির্মাণ

 

কৃষকের জন্য পণ্যের ন্যায্য মূল্য ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিতকরণে বিশেষ কর্মসূচি প্রণয়ন  

 

টেকসই, পরিকল্পিত ও ভবিষ্যতমুখী অবকাঠামো তথা সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন

 

প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ

 

এছাড়া তিনি বগুড়ায় একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিতে জনমত সংগঠিত করছেন। তার এসব সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা শেরপুর-ধুনটের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তারা বলছেন, আসিফ সিরাজ রব্বানী ঘোষিত প্রতিটি উন্নয়ন কর্মসূচি বাস্তবভিত্তিক ও আধুনিক। এগুলো সত্যিই তাদের জীবনমান বদলাতে সাহায্য করবে।

 

মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে ইতমধ্যেই তিনি শেরপুর-ধুনটের মানুষের কাছে 'মানবিক নেতা' হিসাবে পরিচিতি পেয়েছেন। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যা ও করোনাকালে ত্রাণ কার্যক্রম পরিচালনা, অসহায় রোগীদের চিকিৎসা ও অসচ্ছল পরিবারের সন্তানদের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ও নিজস্ব অর্থায়নে জরুরি প্রয়োজনে রাস্তা, সাঁকো ও বাঁধ নির্মাণের মত কাজগুলো তিনি নিয়মিত করে যাচ্ছেন।

 

যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে তিনি বিভিন্ন খেলাধুলা ও সামাজিক উৎসবে নিয়মিত পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন। তিনি নিজেও একজন ক্রীড়া সংগঠক। বড় পরিসরে সুযোগ পেলে বগুড়ার পাশাপাশি সারাদেশের ক্রীড়া উন্নয়ন বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে জাতীয় পর্যায়ে অবদান রাখতে চান।

 

'কেবল শহীদ জিয়ার জন্মস্থান হওয়ার কারণে বিগত সতের বছরের ফ্যাসিস্ট শাসনামলে সমগ্র বগুড়াকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছে' দাবি করে তিনি বলেন - "এবার আমরা সকল বঞ্চনার বিহিত চাইব। শুধু শেরপুর- ধুনট নয়, বগুড়ার সবকটি আসনে ধানের শীষ কে বিজয়ী করে আমাদের প্রিয় নেত্রী ম্যাডাম খালেদা জিয়া ও প্রিয় নেতা তারেক রহমান কে উপহার দেব। ইনশাল্লাহ, তিনি এদেশের মানুষের ভালবাসায় প্রধানমন্ত্রী হবেন এবং শেরপুর-ধুনট সহ বগুড়াবাসীর ন্যায্য উন্নয়ন হিস্যা বুঝিয়ে দেবেন"।

Komentari 0

Nema komentara

povezani članci

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ ostalo নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল ostalo সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 107 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় ostalo সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন ostalo শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 85 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন ostalo গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন ostalo ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন ostalo সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views