ধুনুচি নাচে ও আরতিতে মাতলেন মুখ্যমন্ত্রী, দিল্লির পূজামণ্ডপে রেখা… | আই নিউজ বিডি

ধুনুচি নাচে ও আরতিতে মাতলেন মুখ্যমন্ত্রী, দিল্লির পূজামণ্ডপে রেখা গুপ্তা..

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
ধুনুচি নাচে ও আরতিতে মাতলেন মুখ্যমন্ত্রী, দিল্লির পূজামণ্ডপে রেখা গুপ্তা..
ধুনুচি নাচে ও আরতিতে মাতলেন মুখ্যমন্ত্রী, দিল্লির পূজামণ্ডপে রেখা গুপ্তা..
ছবি: সংগৃহীত
দিল্লির দুর্গাপূজায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। উৎসবের আনন্দে মাতোয়ারা রাজধানী।..

শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা ভারত। এই উৎসবের আবহে দিল্লির একটি পূজামণ্ডপে সশরীরে হাজির হলেন রাজধানীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। গত সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) তিনি দিল্লির গ্রেটার কৈলাশ-২ এলাকার একটি মণ্ডপে যান এবং সেখানে পূজার বিভিন্ন আচারে অংশ নেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই (ANI) কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে মুখ্যমন্ত্রীকে ধুনুচি হাতে আরতি ও উৎসবে মগ্ন ভক্তদের সাথে দেখা যায়।

মণ্ডপ পরিদর্শনের পর রেখা গুপ্তা সাংবাদিকদের বলেন, "সারা দেশজুড়ে এখন উৎসবের আমেজ। প্রত্যেক মানুষ মায়ের আরাধনায় ব্যস্ত। দিল্লিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে।"

পূজা কমিটিগুলোকে দিল্লি সরকারের সহায়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "দিল্লি সরকার সমস্ত কমিটিকে তার পক্ষ থেকে সব ধরনের সুবিধা দিয়েছে। আমরা সব কমিটিকে বিদ্যুৎ, মিটারসহ প্রয়োজনীয় ব্যবস্থা করে দিয়েছি। সমস্ত ভক্তরা খুশি।"

দুর্গাপূজা উপলক্ষে একজন মুখ্যমন্ত্রীর সরাসরি মণ্ডপে উপস্থিতি এবং উৎসবের আয়োজনে সরকারের সহায়তার বার্তা স্থানীয়দের এবং আয়োজকদের মধ্যে উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। তার এই অংশগ্রহণকে দিল্লিতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সাংস্কৃতিক উৎসবের প্রতি সরকারের সমর্থনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator