ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ সিদ্দিকুল্লাহ মিয়া গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মনপুরা উপজেলায় আগমন করেন।
তার উদ্যোগে এদিন মনপুরার সাধারণ অসহায় মানুষের জন্য ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগীদের বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন তিনি। এতে এলাকার অসংখ্য মানুষ উপকৃত হন।
এছাড়াও তিনি মনপুরার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও রাজনৈতিক প্রচারণা চালান।
স্থানীয় সভা-সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিদ্দিকুল্লাহ মিয়া বলেন, “জামাত ইসলামি সহ বাংলাদেশে যেসব দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, মূলত তারা নির্বাচনকে ভয় পাচ্ছে। যারা জনগণের রায় নিয়ে আশাবাদী নয়, তারাই এ ধরনের দাবি তুলছে।”
তার এ কার্যক্রমে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।
Chat
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট