কলমাকান্দায় শারদীয় দূর্গাপূজার মন্ডপ পরিদর্শনে এনসিপি .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কলমাকান্দায় শারদীয় দূর্গাপূজার মন্ডপ পরিদর্শনে এনসিপি ..

Rajesh Gour avatar   
Rajesh Gour
কলমাকান্দায় শারদীয়  দূর্গাপূজার মন্ডপ পরিদর্শনে এনসিপি ..
কলমাকান্দায় শারদীয়  দূর্গাপূজার মন্ডপ পরিদর্শনে এনসিপি ..
ছবি: সংগৃহীত
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে উৎসবের সার্বিক পরিবেশ, মণ্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদযাপনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কি না,..

 তা সরেজমিনে দেখতে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি কলমাকান্দা উপজেলা শাখার নেতাকর্মীরা।

​কলমাকান্দা উপজেলা এনসিপি’র উদ্যোগে সংগঠনের প্রধান সমন্বয়কারী আহমদ শফী -এর নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপে যান এবং মণ্ডপের আয়োজক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন। পরিদর্শক দলে ছিলেন উপজেলা সদস্য আবু কাউসার, মো: শাহ আলম, এনসিপি কলমাকান্দা পূজা মনিটরিং কমিটি আহ্বায়ক দেবেন্দ্র চন্দ্র দাস, সদস্য সচিব মো: রবিউল আউয়াল, বড়খাপন ইউনিয়ন এনসিপির প্রধান সমন্বয়কারী শাহ আলম কবীর, যুগ্ম সমন্বয়কারী রাসেল তালুকদার, এনসিপির সদস্য দুলাল মিয়া ও আমিনুল ইসলাম সহ আরো অনেকে ।

​পরিদর্শনকালে এনসিপি নেতারা পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়, মণ্ডপ এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তারা মণ্ডপ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিশ্চিত হন যে পূজা উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে চলছে।

​এ প্রসঙ্গে এনসিপি কলমাকান্দা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আহমদ শফী বলেন, আমরা চাই কলমাকান্দার প্রতিটি মণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হোক। দলের পক্ষ থেকে আমরা মণ্ডপে মণ্ডপে গিয়ে সার্বিক পরিস্থিতি দেখছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে চলছি।

​পাশাপাশি এনসিপি'র পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, যে সকল মণ্ডপে স্বেচ্ছাসেবকের অভাব রয়েছে বা অতিরিক্ত স্বেচ্ছাসেবী টিমের প্রয়োজন, সেখানে এনসিপি স্বেচ্ছাসেবী দল সরবরাহ করতে প্রস্তুত। মনিটরিং কমিটি আহ্বায়ক দেবেন্দ্র চন্দ্র দাস জানান, পূজা মণ্ডপের শৃঙ্খলা বজায় রাখতে এনসিপি'র সদস্যরা প্রস্তুত। কোনো মণ্ডপে স্বেচ্ছাসেবকের প্রয়োজন হলে আমাদের জানালে আমরা দ্রুত প্রয়োজনীয় সহযোগিতা করব।

​দলীয় নেতারা বলেন, এনসিপি সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে বদ্ধপরিকর এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সর্বদা সচেষ্ট। তারা আশা প্রকাশ করেন যে, সকলের সহযোগিতায় এই বছরের দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।

 

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator