আমতলীর ভুয়া সনদের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যমূলক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমতলীর ভুয়া সনদের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যমূলক

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
আমতলীর ভুয়া সনদের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যমূলক
আমতলীর ভুয়া সনদের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যমূলক
ছবি: সংগৃহীত
****

 

বরগুনার আমতলীর দক্ষিণ তত্ত্বাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) মো. খিঞ্জিরুল ইসলাম তার বিরুদ্ধে আনা ভুয়া নিবন্ধন সনদে চাকরি করার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন।

তিনি বলেন, “আমি বৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছি এবং সব ধরনের কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষ যাচাই-বাছাই করেই অনুমোদন দিয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একটি মহল ভিত্তিহীন সংবাদ প্রচার করছে।”

খিঞ্জিরুল ইসলাম আরও দাবি করেন, নিয়োগপ্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি এবং তিনি নিয়ম মেনে দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করছেন। তিনি উল্টো এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে তার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ করেন।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে যথাযথ তদন্ত করে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন

 
 
Nessun commento trovato


News Card Generator