কিশোরগঞ্জ কটিয়াদীতে ইউএনও’র মানবিক উদ্যোগে নতুন স্বপ্নের পথে খুরশিদ… | আই নিউজ বিডি

কিশোরগঞ্জ কটিয়াদীতে ইউএনও’র মানবিক উদ্যোগে নতুন স্বপ্নের পথে খুরশিদ মিয়া !..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
কিশোরগঞ্জ কটিয়াদীতে ইউএনও’র মানবিক উদ্যোগে নতুন স্বপ্নের পথে খুরশিদ মিয়া !..
কিশোরগঞ্জ কটিয়াদীতে ইউএনও’র মানবিক উদ্যোগে নতুন স্বপ্নের পথে খুরশিদ মিয়া !..
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ কটিয়াদীতে ইউএনও’র মানবিক উদ্যোগে নতুন স্বপ্নের পথে খুরশিদ মিয়া !..

কিশোরগঞ্জ কটিয়াদীতে ইউএনও’র মানবিক উদ্যোগে নতুন স্বপ্নের পথে খুরশিদ মিয়া !

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুরকিয়া মিদা বাড়ির বাসিন্দা মোঃ খুরশিদ মিয়া (৬৫) জীবনের প্রায় ৩০ বছর নৌকা চালিয়ে কোনোমতে সংসার চালিয়ে আসছিলেন। স্ত্রী রেহেনা ও একমাত্র ছেলেকে নিয়ে অভাব-অনটনের সংসারে প্রতিদিনই চলছিল তার টানাপোড়েন।

 

খুরশিদ মিয়ার দুর্দশার খবর কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধির মাধ্যমে জানতে পারেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার। পরে তিনি নিজেই খুরশিদ মিয়ার বাড়িতে ছুটে যান এবং পরিবারের অবস্থা কাছ থেকে পর্যবেক্ষণ করেন।

 

মানবিক দৃষ্টান্ত স্থাপন করে ইউএনও খুরশিদ মিয়ার জন্য একটি দোকান নির্মাণ করে দেন। শুধু তাই নয়, দোকান ঘরে ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় মালামালও সাজিয়ে দেন।

 

ফলে দীর্ঘদিনের কষ্টকর নৌকা চালনার কাজ থেকে মুক্তি পেয়ে এখন নতুন করে স্বাবলম্বী জীবনের পথে এগিয়ে যেতে পারছেন খুরশিদ মিয়া। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের এ ধরনের মানবিক সহায়তাকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে

দেখছেন।

לא נמצאו הערות


News Card Generator