সাতক্ষীরার - ১ আসনের সাবেক এমপি হাবিবের তালায় বিভিন্ন পূজা মণ্ডপ… | আই নিউজ বিডি

সাতক্ষীরা

সাতক্ষীরার - ১ আসনের সাবেক এমপি হাবিবের তালায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী, খেশরা, জালালপুর ও মাগুরা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ..
Eidok-এ শেয়ার
সাতক্ষীরার - ১ আসনের সাবেক এমপি হাবিবের তালায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী, খেশরা, জালালপুর ও মাগুরা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর '২৫) সকাল থেকে তিনি এসব পূজা মণ্ডপ ঘুরে দেখেন। প্রতিটি মণ্ডপে গিয়ে তিনি ভক্ত-অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন।


এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাবেক চেয়ারম্যান এস. এম. লিয়াকত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, খলিশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মাদ, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, বিএনপি নেতা হাছিবুর রহমান, যুবদল নেতা মেহেদী হাসানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


এসময় হাবিবুল ইসলাম হাবিব বলেন, দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এখানে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। ধর্ম যার যার, উৎসব সবার এই মন্ত্রে আমরা বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।


তিনি আরও বলেন, বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 62 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ