গোপালগঞ্জ-১ আসনে , এডভোকেট মিজানুর রহমানের ব্যাপক গণসংযোগ | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জ-১ আসনে , এডভোকেট মিজানুর রহমানের ব্যাপক গণসংযোগ

গোপালগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট মিজানুর রহমানের ব্যাপক গণসংযোগ..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জ-১ আসনে , এডভোকেট মিজানুর রহমানের ব্যাপক গণসংযোগ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কোটালীপাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মিজানুর রহমান ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি শুক্রবার দিনব্যাপী মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর, খান্ডারপাড়, দিকনগর ও বাটিকামারী ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় জনগণের সমস্যার খোঁজখবর নেন।

গণসংযোগকালে তিনি দলীয় কর্মসূচি ও ইসলামী আন্দোলনের আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে সমর্থন কামনা করেন। তিনি বলেন,

“ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় জনগণের কল্যাণে কাজ করছে। আমাদের লক্ষ্য হলো দুর্নীতি ও বৈষম্য মুক্ত সোনার বাংলাদেশ গড়া। জনগণ আমাদের সঙ্গে থাকলে ইনশাআল্লাহ আমরা দেশের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হব।”

এ সময় তার সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুর ইসলাম, সহ-সভাপতি বাচ্চু মিয়া, নুরুজ্জামান নয়ন ও ইদ্রিস তালুকদার, সাংগঠনিক সম্পাদক লিয়াকত বেপারী। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাহাদী হাসান, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি রত্তন মোল্লা এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুফতি আবু সাঈদ। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী প্রার্থীর সঙ্গে যোগ দেন।

এডভোকেট মিজানুর রহমান স্থানীয় জনগণের দুঃখ-দুর্দশা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। সাধারণ মানুষও তার প্রতি আন্তরিক সমর্থন ও শুভকামনা জানায়।

অন্য বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য ও আদর্শ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ রক্ষার একমাত্র পথ। আগামী নির্বাচনে জনগণের কল্যাণে কাজ করার জন্য এডভোকেট মিজানুর রহমানকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

স্থানীয়দের প্রত্যাশা, ইসলামী আন্দোলনের প্রার্থী নির্বাচিত হলে এলাকায় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politique সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 113 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politique আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politique কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politique যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politique কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politique ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politique গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views