সালথায় দুর্গাপূজা উপলক্ষে উপহার দিলেন শামা ওবায়েদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে উপহার প্রদান করা হয়েছে।..
مشاركة على Eidok
সালথায় দুর্গাপূজা উপলক্ষে উপহার দিলেন শামা ওবায়েদ
الصورة: مجمّعة

সালথা (ফরিদপুর), ২৯ সেপ্টেম্বর:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে উপহার প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে এসব উপহার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

 

পূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ। এ সময় তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। তারেক রহমান সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করেন। পূজা মণ্ডপে এসে উপহার প্রদান সেই বিশ্বাসেরই বহিঃপ্রকাশ।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

 

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মাঝে উপহার তুলে দেন শামা ওবায়েদ। উপহার পেয়ে পূজারীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

 

পরে শামা ওবায়েদ সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের الدين والتعليم এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের 20 Views শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি الدين والتعليم শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি 77 Views খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন الدين والتعليم খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন 281 Views বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত الدين والتعليم বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত 75 Views চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস الدين والتعليم চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস 98 Views মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী الدين والتعليم মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 83 Views সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ الدين والتعليم সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 121 Views