সালথায় দুর্গাপূজা উপলক্ষে উপহার দিলেন শামা ওবায়েদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে উপহার প্রদান করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
সালথায় দুর্গাপূজা উপলক্ষে উপহার দিলেন শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

সালথা (ফরিদপুর), ২৯ সেপ্টেম্বর:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে উপহার প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে এসব উপহার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

 

পূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ। এ সময় তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। তারেক রহমান সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করেন। পূজা মণ্ডপে এসে উপহার প্রদান সেই বিশ্বাসেরই বহিঃপ্রকাশ।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

 

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মাঝে উপহার তুলে দেন শামা ওবায়েদ। উপহার পেয়ে পূজারীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

 

পরে শামা ওবায়েদ সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ধর্ম ও শিক্ষা এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের 16 ভিউ শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি ধর্ম ও শিক্ষা শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি 77 ভিউ খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন ধর্ম ও শিক্ষা খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন 276 ভিউ বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত ধর্ম ও শিক্ষা বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত 75 ভিউ চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস ধর্ম ও শিক্ষা চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস 96 ভিউ মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী ধর্ম ও শিক্ষা মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 80 ভিউ সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ ধর্ম ও শিক্ষা সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 121 ভিউ