কচুয়া নতুন আশা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিক পালিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়া নতুন আশা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিক পালিত

shahadat Munsy avatar   
shahadat Munsy
কচুয়া নতুন আশা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিক পালিত
কচুয়া নতুন আশা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিক পালিত
ছবি: সংগৃহীত
দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর অনুষ্ঠান শেষে অনুষ্ঠান শেষে অতীতের আপ্যায়ন ওকে কাটা হয়।..

চাঁদপুরের কচুয়া বিশ্বরোডে তৃপ্তি হোটেল ও কমিউনিটি সেন্টারে জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার তৃতীয় বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির ভাষণে কচুয়া উপজেলা চেয়ারম্যান, কচুয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার হেলাল চৌধুরী বলেন,  সাংবাদিকরা সমাজের দর্পণ আপনারা আমার ও আমার উপজেলা প্রশাসনের বিরুদ্ধে যেকোনো তথ্য উপাত্ত তুলে ধরবেন। তবে সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করে দেখবেন সত্য ঘটনা তুলে ধরবেন। তিনি আরো বলেন, আমি কচুয়া আসার পর কচুয়ার সার্বিক উন্নয়নে নিরলস  প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এক বছরে কি কাজ করতে পারলাম আমরা জনসাধারণের সামনে তা তুলে ধরব। সোমবার ২৯ সেপ্টেম্বর নতুন আশা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য রাখেন। নতুন আশা পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক আকাশ মিয়াজীর সভাপতিত্বে,কচুয়া প্রেসক্লাবের সেক্রেটারি প্রফেসর এমদাদুল্লাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি আবু নাসির, কচুয়া থানা ওসি আজিজুল ইসলাম,শিক্ষা অফিসার  সেলিনা বেগম,কচুয়া কন্ঠের সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, কচুয়া প্রেসক্লাব সভাপতি আতাউল করিম, সাবেক সভাপতি খোরশেদ আলম সিকদার, আবুল হোসেন প্রমুখ।দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর অনুষ্ঠান শেষে অনুষ্ঠান শেষে অতীতের আপ্যায়ন ওকে কাটা হয়। 

Inga kommentarer hittades


News Card Generator