নেত্রকোনার পূর্বধলায় চলন্ত ট্রেন থেকে পড়ে নি'হ'ত ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নেত্রকোনার পূর্বধলায় চলন্ত ট্রেন থেকে পড়ে নি'হ'ত ১

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
নেত্রকোনার পূর্বধলায় চলন্ত ট্রেন থেকে পড়ে নি'হ'ত ১
নেত্রকোনার পূর্বধলায় চলন্ত ট্রেন থেকে পড়ে নি'হ'ত ১
ছবি: সংগৃহীত
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা জারিয়া লোকাল ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ হারালো শহিদ মিয়া (৫৫)....

 

নেত্রকোনার পূর্বধলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শহীদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার জারিয়া রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ মিয়া উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শহীদ মিয়া বাড়ি থেকে জারিয়া যাওয়ার উদ্দেশ্যে ট্রেন নং ৩৭৪-এ ওঠেন। ট্রেনটি জারিয়া রেলস্টেশনে পৌঁছালে তিনি চলন্ত অবস্থায় নামতে গিয়ে নিচে পড়ে যান। এসময় মাথায় গুরুতর আঘাত পান এবং তার ডান পা থেঁতলে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে শ্যামগঞ্জ রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম বলেন, “মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Geen reacties gevonden


News Card Generator