মানবতার সেবায় নিবেদিতপ্রাণ যুব নেতা আহমেদ রমজান !
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার বুরুদিয়া ইউনিয়নের কাগারচর গ্রামের সন্তান হাসান আহমেদ রমজান আজ এক পরিচিত নাম। বর্তমানে তিনি কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠন পরিচালনার পাশাপাশি সমাজ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি।
ছোটবেলা থেকেই সামাজিক কাজে আগ্রহী রমজান সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে অসুস্থ, অসহায় কিংবা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো—সবক্ষেত্রেই তার আন্তরিক ভূমিকা রয়েছে।
এলাকার মানুষ জানাচ্ছেন, যে কোনো সংকটময় পরিস্থিতিতে হাসান আহমেদ রমজানকে পাওয়া যায় মানুষের পাশে। তার লক্ষ্য কেবল নিজের উন্নতি নয়, বরং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও স্বপ্ন বাস্তবায়ন।