বিএনপির কমিটিতে যুবলীগ নেতা ও মহিলা লীগ নেত্রীর নাম | আই নিউজ বিডি

বিএনপির কমিটিতে যুবলীগ নেতা ও মহিলা লীগ নেত্রীর নাম

Mamun Sorder  avatar   
Mamun Sorder
বিএনপির কমিটিতে যুবলীগ নেতা ও মহিলা লীগ নেত্রীর নাম
বিএনপির কমিটিতে যুবলীগ নেতা ও মহিলা লীগ নেত্রীর নাম
ছবি: সংগৃহীত
The new committee of BNP in Fulghazi Upazila sparks controversy with inclusion of Awami League’s Jubo League and Mahila League leaders.

ফেনীর ফুলগাজী উপজেলায় বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে আলোচিত মামলার আসামি ও বিরোধী দলের নেতাদের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এই কমিটি ঘোষণার পর সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়নের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলী এবং ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি অন্তর্ভুক্ত। কমিটিতে ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে স্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

দরবারপুর ইউনিয়নের কমিটিতে ফজলুল হক চৌধুরীকে সভাপতি ও মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কিন্তু ৪৬ নম্বর সদস্যপদে একই ইউনিয়নের আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. হামিদুল্লাহর নাম অন্তর্ভুক্ত রয়েছে। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার মামলার ৬০ নম্বর এজাহারভুক্ত আসামি। এছাড়া তিনি ফেনীর আদালতে দায়েরকৃত অপর অভিযোগেও নাম্বার ৫২ হিসেবে রয়েছে।

অপর দিকে, মুন্সিরহাট ইউনিয়নের কমিটিতে নুরুল হক খোকনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এই কমিটিতে ২১ নম্বরে থাকা মহিলা বিষয়ক সম্পাদক বিবি মরিয়মও মহিলা লীগের সঙ্গে যুক্ত। জানা গেছে, তিনি ফ্যাসিস্ট আমলে বিনা ভোটে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। কমিটিতে তার অন্তর্ভুক্তি নিয়ে স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের ছবি পোস্ট করে সমালোচনা করছেন।

ফুলগাজী সদর ইউনিয়নের কমিটিতে মনির আহম্মদকে সভাপতি ও মো. ইয়াছিন মাহমুদ মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট এই কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে।

আরও জানা গেছে, আনন্দপুর ইউনিয়নের কমিটিতে সভাপতি পদে জিয়া হায়দার নাছির এবং সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির ফারুক দায়িত্ব পেয়েছেন। আমজাদহাট ইউনিয়নে মোহাম্মদ গোলাম সারোয়ার সভাপতি এবং বাহার উদ্দিন মজুমদার সাধারণ সম্পাদক, আর জিএমহাট ইউনিয়নে সভাপতি আবুল হাসেম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন করছেন, যেভাবে জুলাই আন্দোলনের মামলার আসামি যুবলীগ নেতা বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারলেন। দলটির এক সমর্থক লিখেছেন, “যুবলীগের হামিদুল্লাহ এখন বিএনপির সদস্য, কিন্তু তার বিরুদ্ধে ছাত্রহত্যার মামলা আছে। ফেনী-১ এর সমন্বয়ক ও উপজেলা নেতারা কীভাবে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করলেন?

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এই বিষয়ে বলেন, “হামিদুল্লাহ আগেও বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। চাপে পড়ে তিনি যুবলীগের কমিটিতে নাম দিয়েছিলেন। এখন আবার বিএনপিতে যোগ দিয়েছেন। মামলার বিষয়টি সঠিক নয়। একইভাবে মরিয়ম মেম্বারও নিজেদের লোক দাবি করছেন।

Комментариев нет


News Card Generator