পূর্বধলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত...... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পূর্বধলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত......

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত......
পূর্বধলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত......
ছবি: সংগৃহীত
পূর্বধলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

 

পূর্বধলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

নেত্রকোণার পূর্বধলায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলা এই ক্যাম্প অনুষ্ঠিত হয় সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) মৌদাম বাজার ব্র্যাক অফিস প্রাঙ্গণে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে অসংখ্য চক্ষু রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আঞ্চলিক ব্যবস্থাপক নাইচ খাতুন, পূর্বধলা এলাকা ব্যবস্থাপক সাদেকুর রহমান, পূর্বধলা উপজেলা হিসাব ব্যবস্থাপক সুমন দেবনাথ এবং মৌদাম বাজার শাখা ব্যবস্থাপক রুমা আক্তার।

এ সময় এলাকাবাসী জানান, ব্র্যাকের এ উদ্যোগ তাঁদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। তারা বিনামূল্যে চোখের চিকিৎসা এবং চশমা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্র্যাকের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ সহজে চিকিৎসা সেবা পেতে পারেন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator