দুর্গোৎসব সার্বজনীন মিলনমেলা’—শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মেহেদী হাসান | আই নিউজ বিডি

দুর্গোৎসব সার্বজনীন মিলনমেলা’—শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মেহেদী হাসান..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
দুর্গোৎসব সার্বজনীন মিলনমেলা’—শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মেহেদী হাসান..
দুর্গোৎসব সার্বজনীন মিলনমেলা’—শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মেহেদী হাসান..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি  

 

 শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সকল জনগোষ্ঠীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমানের পক্ষ থেকে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের জন্য আনন্দ ও উৎসবের নয়, এটি বাঙালির সার্বজনীন মিলনমেলা। এই উৎসব ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে দৃঢ় করে। বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে যে ঐতিহ্যের ধারা বহন করে আসছে, দুর্গোৎসব সেই ধারাকে আরও বেগবান করে।”

অ্যাডভোকেট মেহেদী হাসান আরও বলেন, “আমরা সবাই একসূত্রে গাঁথা। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। ব্যারিস্টার ইরফান ইবনে আমান সবসময় সেই আদর্শে বিশ্বাসী এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ঢাকা-২ আসনসহ সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। পারস্পরিক ভালোবাসা ও ঐক্যের বন্ধন যেন আরও সুদৃঢ় হয়।”

এদিকে উৎসবকে ঘিরে ঢাকা-২ আসনের বিভিন্ন পূজামণ্ডপে ইতোমধ্যেই সাজসজ্জা ও আনন্দ-উচ্ছ্বাসে উৎসবের আবহ তৈরি হয়েছে। রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দের এমন শুভেচ্ছা বার্তা স্থানীয় পূজারীদের উৎসবে আরও অনুপ্রেরণা যোগাচ্ছে।

Walang nakitang komento


News Card Generator