শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন | আই নিউজ বিডি

শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন..
শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ  প্রতিনিধি 

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন নওগাঁসহ সারা দেশের সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গোৎসব আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বহন করে এই উৎসব প্রতিটি ঘরে আনন্দ ছড়িয়ে দেয়।”

মাসুদ হাসান তুহিন আরও জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকেও হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সব ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করবে।”

তুহিন এসময় দুর্গাপূজাকে সামনে রেখে সকলের শান্তি, মঙ্গল, সমৃদ্ধি ও সুখ-শান্তি কামনা করেন। পাশাপাশি নওগাঁবাসীর পাশে থেকে সুখে-দুঃখে তাদের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও জানান, মাসুদ হাসান তুহিন সবসময় সাধারণ মানুষের সঙ্গে থেকে সুখ-দুঃখ ভাগাভাগি করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে প্রস্তুত।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator