পূর্বধলায় ছাত্রলীগ নেতার বিয়েতে স্ত্রীর দাবি করে হাজির এক নারী।.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পূর্বধলায় ছাত্রলীগ নেতার বিয়েতে স্ত্রীর দাবি করে হাজির এক নারী।....

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলায় ছাত্রলীগ নেতার বিয়েতে স্ত্রীর দাবি করে হাজির এক নারী।....
পূর্বধলায় ছাত্রলীগ নেতার বিয়েতে স্ত্রীর দাবি করে হাজির এক নারী।....
ছবি: সংগৃহীত
পূর্বধলায় ছাত্রলীগ নেতার বিয়ের স্ত্রীর দাবি করে হাজির এক নারী।

নেত্রকোণার পূর্বধলায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোকাব্বির হোসেনের বিয়েতে ঘটেছে এক নাটকীয় ঘটনা। বরযাত্রা শুরু হওয়ার আগ মুহূর্তেই এক নারী হাজির হয়ে নিজেকে তাঁর স্ত্রী দাবি করলে থমকে যায় বিয়ের সকল আয়োজন।

রবিবার দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের কৌলাটি নয়া পাড়া গ্রামে বিয়ের সাজে প্রস্তুত ছিলেন রুক্কু মিয়ার ছেলে মোকাব্বির। এ সময় এক নারী এসে জানান, চলতি বছরের জানুয়ারিতে পরিবারের অজ্ঞাতে তাঁদের বিয়ে হয়েছে এবং বিয়ের পর তাঁরা একসঙ্গে সংসারও করেছেন। দ্বিতীয় বিয়ের খবর পেয়ে তিনি সরাসরি মোকাব্বিরের বাড়িতে আসেন এবং স্ত্রীর স্বীকৃতি দাবি করেন।

নারীর আকস্মিক উপস্থিতিতে পুরো আয়োজনেই নেমে আসে অস্থিরতা। বর এ সময় গা-ঢাকা দেন এবং পরিবারের লোকজন ঘরের দরজায় তালা ঝুলিয়ে দেন। ক্ষুব্ধ নারী দরজার সামনেই অনশনে বসে পড়েন। তাঁর হুমকি—স্ত্রীর মর্যাদা না পেলে তিনি আত্মহত্যা করবেন।

এদিকে, মোকাব্বিরের পরিবারের দাবি—ওই নারীর স্বজনদের সঙ্গে ৩০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার কথা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে দেনা-পাওনা না মেটানোয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

ওই নারীর নানা আব্দুস ছালাম বলেন, “ঘরোয়াভাবে সমাধানের চেষ্টা চলছিল, কিন্তু ঘটনাটি প্রকাশ্যে চলে আসায় এখন আর সমঝোতার সুযোগ নেই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। এর আগে তাঁর একটি বিয়ে হয়েছিল, যা দুই বছর আগে বিচ্ছেদে গড়ায়। পরবর্তীতে ছাত্রলীগ নেতা মোকাব্বিরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Inga kommentarer hittades


News Card Generator