গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দাড়িপাতন এলাকায়।
ভুক্তভোগী সাংবাদিক আহাদ জানান, তিনি যখন স্থানীয় মসজিদের সামনে গাড়ি থেকে নামেন, তখন মোটরসাইকেলযোগে কাওসার ও তার দুই ভাই এসে তার উপর হামলার চেষ্টা চালায়। তাদের আচরণ ও গতিবিধি দেখে তিনি আঁচ করেন, তাদের সঙ্গে অস্ত্র থাকতে পারে। জীবন বাঁচাতে তিনি ছুটে পালাতে বাধ্য হন।
পালানোর সময় হামলাকারীরা তার ভিডিও ধারণ করে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে তাকে অপমানজনকভাবে "ডেভিল" বলে আখ্যা দেওয়া হয়, যা আরও চরম মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়।
আহাদ জানান, তিনি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গোলাপগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি রবিবার নিজের ফেসবুক পোস্টে লেখেন:গোলাপগঞ্জের অভিজ্ঞ সংবাদকর্মী আব্দুল আহাদ মব হামলার শিকার হয়েছেন। তাকে ‘ডেভিল’ বলে গালি দিয়ে রাস্তায় রাস্তায় তাড়া করেছে দুর্বৃত্তরা। শেষমেশ খাল পেরিয়ে জীবন রক্ষা করতে হয়েছে তাকে।
আমরা প্রশ্ন করি—এই যদি হয় গণমাধ্যমকর্মীদের অবস্থা, তবে তারা কার কাছে যাবেন? রাষ্ট্র, সমাজ, রাজনীতি ও সচেতন জনগণ—আপনারা নীরব থাকবেন আর কতদিন?"
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
সিলেটে মব সন্ত্রাসের শিকার সাংবাদিক, খাল পেরিয়ে প্রাণে বাঁচলেন!.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
সিলেটে মব সন্ত্রাসের শিকার সাংবাদিক, খাল পেরিয়ে প্রাণে বাঁচলেন!..
ছবি: সংগৃহীত
کوئی تبصرہ نہیں ملا